সবচেয়ে স্লিম কোয়াড কার্ভড ফোন Vivo T4R 5G লঞ্চ হল ভারতে, 32MP সেলফি ক্যামেরা, IP69 রেটিং রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 31 জুলাই 2025 14:03 IST
হাইলাইট
  • Vivo T4R 5G ভারতের সবচেয়ে স্লিম কোয়াড কার্ভড ডিসপ্লের ফোন
  • এতে 32 মেগাপিক্সেলের 4K সেলফি ক্যামেরা রয়েছে
  • Vivo T4R 5G ফোনটি IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট

Vivo T4R 5G আর্কটিক হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে উপলব্ধ

Photo Credit: Vivo

Vivo T4R 5G জুলাইয়ের অন্তিম দিনে ভারতে লঞ্চ হল। কোম্পানি দাবি করেছে, এটি ভারতের সবচেয়ে পাতলা (7.39 মিমি) কোয়াড কার্ভড ডিসপ্লের ফোন। এতে তিন বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 32 মেগাপিক্সেলের 4K সেলফি ক্যামেরা হ্যান্ডসেটটির অন্যতম হাইলাইট। Vivo T4R 5G এর অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে HDR10+ ডিসপ্লে, 5,700mAh ব্যাটারি, মিলিটারি গ্রেড শক রেজিট্যান্স, লো ব্লু লাইট সার্টিফিকেশন, SGS ফাইভ-স্টার অ্যান্টি ফল প্রোটেকশন, IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, ডুয়াল স্টিরিও স্পিকার, AI ইরেজ 2.0, এবং AI ফটো এনহ্যান্স।

Vivo T4R 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

প্রথমেই ফটোগ্রাফি ডিপার্টমেন্টের প্রসঙ্গে আসি। Vivo T4R 5G এর পিছনের অংশে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল বোকেহ লেন্স নিয়ে গঠিত। আর সামনে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। এতে এআই ইরেজ 2.0 এবং এআই ফটো এনহ্যান্সের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর এডিটিং ফিচার আছে।

ভিভো টি4আর 5G এর সামনে 6.77 ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), HDR10+ সাপোর্ট, ও কম নীল আলো নির্গমনের জন্য SGS সার্টিফিকেশনের সঙ্গে এসেছে। ফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসরে চলে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ।

Vivo T4R 5G অ্যান্ড্রয়েড 15-নির্ভর Funtouch OS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানি দু'টি মেজর OS আপগ্রেড দেবে এবং 3 বছরের জন্য সিকিউরিটি আপডেট সরবরাহ করবে। ফোনটির 5,700mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সমর্থন করে। সুরক্ষার জন্য, একটি ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি 7.39 মিমি পুরু এবং ওজন 183.5 গ্রাম।

ভারতে Vivo T4R 5G এর দাম 

ভারতে Vivo T4R 5G এর দাম 19,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। অন্যদিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশন দু'টির দাম যথাক্রমে 21,499 টাকা ও 23,499 টাকা। এটি আর্কটিক হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোনটি আগস্ট 5 থেকে ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট, ও অফলাইন রিটেল স্টোরগুলির মাধ্যমে কেনা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  2. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  3. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  4. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  5. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  6. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
  8. প্রকাশ হল OnePlus Ace 6 Ultra এর ফার্স্ট লুক, বিরাট ব্যাটারি ও শক্তিশালী ফিচার্সের সাথে লঞ্চ হচ্ছে
  9. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  10. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.