সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 21 অগাস্ট 2026 20:09 IST
হাইলাইট
  • Vivo T5 5G সেগমেন্টের সবচেয়ে পাতলা 3D কার্ভড ডিসপ্লে অফার করবে
  • এটি GenAI-রেডি নিউরাল প্রসেসিং ইউনিটের সঙ্গে আসবে
  • Vivo T5 5G ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে

Vivo T5x 5G Fusion Red Variant was recently launched in India

Photo Credit: Vivo

Vivo T5 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভো শুক্রবার তাদের নতুন ফোনের প্রথম টিজার প্রকাশ করেছে। বর্তমানে ভারতের বাজারে T5 লাইনআপের অধীনে মোট চারটি স্মার্টফোন বিক্রি হয়। যেগুলি হল Vivo T5x 5G, Vivo T5 Lite 5G, Vivo T5 Pro 5G, ও Vivo T5e 4G। এই সিরিজের পঞ্চম মডেল কেমন ফিচার্সের সঙ্গে আসতে পারে, তার কিছু আভাসও দিয়ে রেখেছে কোম্পানি। Vivo T5 5G-তে OriginOS কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে, যা Android 16 অপারেটিং সিস্টেম ভিত্তিক OrigionOS 6 ভার্সন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

Vivo T5 5G-এর প্রথম টিজার প্রকাশ হল

Vivo T5 5G-এর জন্য একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। যার মাধ্যমে নিশ্চিত করা গিয়েছে, এটি লঞ্চের পর ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে। ফোনের অভ্যন্তরে GenAI-রেডি এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট) দেওয়া হবে। যার মাধ্যমে ডিভাইসটি আরও দ্রুততার সঙ্গে এআই প্রসেসিং করতে হবে।

A whole new way to see. Coming soon!#GetSetTurbo pic.twitter.com/Q7q76n5OyN

— vivo India (@Vivo_India) August 21, 2026

ভিভো টি5 5G মডেলের ডিসপ্লেকেও প্রচারের অন্যতম মুখ হিসেবে তুলে ধরা হয়েছে। এই হ্যান্ডসেটে এমন 3D কার্ভড ডিসপ্লে থাকবে, যাকে 34,999 থেকে 49,999 টাকা দামের সেগমেন্টে সবচেয়ে পাতলা বলে দাবি করা হয়েছে। অর্থাৎ, ফোনটির দাম 50,000 টাকার নিচে থাকতে চলেছে।

প্রসঙ্গত, গত মাসে Vivo T5x 5G ফিউশন রেড কালার ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এর দাম 24,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 30,999 টাকা। 

Advertisement

অন্য দিকে, চলতি মাসেই Vivo T5 Pro 5G-এর দাম বেড়েছে। মিড-রেঞ্জ স্মার্টফোনটি একলাফে 7,000 টাকা পর্যন্ত দামি হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 41,999 টাকা খরচ হবে। আগে দাম ছিল 35,999 টাকা। ফোনের 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা থেকে বেড়ে 46,999 টাকা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  2. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  3. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  4. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  6. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  7. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  8. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  9. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  10. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.