Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo

2019 সালে Samsung Galaxy Z Fold লঞ্চ হওয়ার আগেই Apple-এর কোর টেকনোলজি টিম ভাঁজ করা ফোন নিয়ে গবেষণা শুরু করেছিল।

Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo

iPhone Duo might challenge Samsung Galaxy Z Fold 8 Series

হাইলাইট
  • Apple-এর প্রথম ফোল্ডেবল ফোন iPhone Duo নামে লঞ্চ হতে পারে
  • ফোনের বেস 256 জিবি স্টোরেজের দাম 2,000 ডলার থেকে শুরু হতে পারে
  • এক দশক ধরে Apple-এর ফোল্ডেবল ফোনের ডেভেলপমেন্ট চলেছে
বিজ্ঞাপন

Apple আজ অবশেষে তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে। সংস্থা এখনও বিষয়টি নিশ্চিত না করলেও, বুধবার তাদের বার্ষিক লঞ্চ ইভেন্ট আয়োজন করছে। এবারের অনুষ্ঠানের ট্যাগলাইন "সারপ্রাইজ ও সাইন"। পূর্বে জানা গিয়েছিল, ফোল্ডেবল ফোনটিকে iPhone Ultra অথবা iPhone 18 Fold নামে আনা হতে পারে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, ডিভাইসটি iPhone Duo নামেই লঞ্চ হতে পারে। ডুয়াল ডিসপ্লের কথা মাথায় রেখেই এমন নামকরণ। আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই এখন দামও প্রকাশ্যে এসেছে। বিগত এক দশক ধরে Apple-এর ফোল্ডেবল ফোনের ডেভেলপমেন্ট চলেছে বলে জানা গিয়েছে।

iPhone Duo ফোল্ডেবল ফোনের দাম কেমন হবে

iPhone Duo এখনও পর্যন্ত Apple-এর সবচেয়ে দামি আইফোন হতে চলেছে। ব্লুমবার্গের খ্যাতনামা সাংবাদিক মার্ক গারম্যান জানিয়েছেন যে, iPhone Duo মডেলের বেস 256 জিবি স্টোরেজ অপশনের দাম 2,000 ডলার থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,90,000 টাকা।

এই ফোল্ডেবল ফোনের সর্বোচ্চ স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 3,000 ডলারে (প্রায় 2,85,265) পৌঁছে যেতে পারে। এর আগে ফোনটির শুরুর দাম 2,000 ডলারের বেশি, এমনকি 2,500 ডলার পর্যন্ত হতে পারে বলে দাবি করা হয়েছিল। তবে 2,000 ডলারের প্রারম্ভিক দাম রাখা হলে গ্রাহকদের মধ্যে চাহিদা বাড়াতে সাহায্য করতে পারে।

আইফোন ডুও সাদা ও গাঢ় নীল রঙে আসতে পারে। অক্টোবর মাসের শুরুতেই ফোনের বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা। গারম্যানের প্রতিবেদনে ফোল্ডবল ফোনটির আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে। ডিভাইসে Apple A20 Pro চিপসেট ব্যবহার করা হবে। এই চিপের সঙ্গে সংস্থার নিজস্ব C2 মোডেম যুক্ত থাকবে।

ফটোগ্রাফির দিক থেকে ফোল্ডেবল আইফোনের পিছনে একজোড়া 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। দুই স্ক্রিনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। এছাড়াও, এতে ম্যাগনেটিক হিঞ্জ সিস্টেম এবং Apple Pencil ব্যবহারের সুবিধা থাকতে পারে।

শুনলে আরও অবাক হবেন, 2019 সালে Samsung Galaxy Z Fold লঞ্চ হওয়ার আগেই Apple-এর কোর টেকনোলজি টিম ভাঁজ করা ফোন নিয়ে গবেষণা শুরু করেছিল। প্রায় 10 বছর ধরে ডেভেলপমেন্ট চলেছে। 2020 সালে এই ফোন তৈরির কাজ দ্রুত এগোয়। কোম্পানির তৎকালীন সিইও টিম কুক এশিয়ার সফর থেকে ফেরার পর ফোল্ডেবল ফোন নিয়ে আরও উৎসাহী হয়ে ওঠেন।

সেই সময় বাজারে ভাঁজ করা ফোনের সংখ্যা বেশি ছিল না৷ কিন্তু কুক তাঁর সফরকালে প্রচুর মানুষের হাতে Samsung ও Huawei-এর এই ধরনের স্মার্টফোন দেখেছিলেন। তাই Apple-এরও নিজস্ব ফোল্ডেবল ফোন থাকা প্রয়োজন বলে মনে করেছিলেন তিনি। রিপোর্ট অনুসারে, তারপর কুক ফোনটির উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  2. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  3. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  4. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  5. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  6. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  7. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  8. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  9. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  10. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »