9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 5 অগাস্ট 2026 11:30 IST
হাইলাইট
  • Vivo T5 Pro 5G এখন 2,500 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি
  • স্মার্টফোনটি পাওয়ারফুল 9,020mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • Vivo T5 Pro 5G অক্টা-কোর Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করে

Vivo T5 Pro 5G has a 9,020mAh silicon carbon battery

Photo Credit: Vivo

স্বাধীনতা দিবস উপলক্ষে Flipkart ও Amazon-এর ফ্রিডম সেল এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে। দুই ই-কমার্স সংস্থাই বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টে বড় অঙ্কের ছাড় দেলে বলে আশা করা হচ্ছে। কিন্তু সেলের আগেই এখন Vivo T5 Pro 5G বিক্রয়মূল্যের থেকে 2,500 টাকা কমে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। কোম্পানি নতুন অফারটি ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসেবে দিচ্ছে। পাবলিক ও প্রাইভেট ব্যাঙ্কের কার্ডে 2,500 টাকা পর্যন্ত ছাড় মিলছে। Vivo T5 Pro 5G মডেলের প্রধান আকর্ষণ 9,020mAh ব্যাটারি। এই ফোনের কার্যকর দাম এবং অন্যান্য ফিচার্স জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Vivo T5 Pro 5G দাম ও ডিসকাউন্ট অফার

Vivo T5 Pro 5G-এর উপর 2,500 টাকা ডিসকাউন্ট ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে লাইভ আছে। বর্তমানে এই ফোনের বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 35,999 টাকা। 2,500 টাকা ছাড় অর্ন্তভুক্ত করলে দাম 33,499 টাকায় নেমে আসবে।

অন্য দিকে, ডিভাইসের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা। এটি অফার ধরে 37,499 টাকায় কেনা যাবে। ভিভোর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, কোটাক, এইচডিএফসি, এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ছাড় মিলবে। আবার ফ্লিপকার্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, এবং অ্যাক্সিস ডেবিট/ক্রেডিট কার্ডে ওই ডিসকাউন্ট প্রযোজ্য।

স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, ভিভো টি5 প্রো 5G 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্রিনটি SGG-এর লো ব্লু লাইট এবং লো ফ্লিকার সার্টিফায়েড।

ভিভোর এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ও f/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর বর্তমান। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

Vivo T5 Pro 5G অক্টা-কোর Snapdragon 7s Gen 4 প্রসেসর দ্বারা চালিত। ফোনের 9,020mAh সিলিকন কার্বন ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। ভিভো দাবি করছে, একবার চার্জ দিলে ইউটিউবে 37 ঘন্টা ভিডিও দেখা পাবে ও 15 দিনের স্ট্যান্ডবাই টাইম মিলবে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.