Vivo T5 Pro 5G is confirmed to feature a 9,020mAh battery
Photo Credit: Vivo
Vivo T5 Pro 5G-এর প্রথম টিজার গত সপ্তাহে প্রকাশ হয়েছিল। আর আজ ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে ভিভো। এটি আগামী এপ্রিল 15 দুপুর বারোটার সময় এ দেশে অফিসিয়ালি লঞ্চ হবে। Vivo T5 Pro 5G মডেলে 9,020mAh ব্যাটারি থাকার কথা আগেই নিশ্চিত করা হয়েছে। এটি 7,300mAh ব্যাটারির Vivo T4 5G-কে টপকে ভিভোর সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোনে পরিণত হতে চলেছে। সংস্থা তাদের আসন্ন স্মার্টফোনের সম্পূর্ণ ডিজাইন প্রকাশ্যে এনেছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। Vivo T5 Pro 5G ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে।
ভিভো টি5 প্রো 5G 9,020mAh ব্যাটারি-সহ সবচেয়ে পাতলা ফোন হওয়ার দাবি করা হয়েছে। এতে 120fps গেমিং সাপোর্ট পাওয়া যাবে। ফাঁস হওয়া রিপোর্টে বলা হয়েছে, ভিভোর নতুন স্মার্টফোনের সামনে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ডিভাইসে Snapdragon 7s Gen 4 প্রসেসর থাকবে, যেখানে Vivo T4 Pro-তে Snapdragon 7 Gen 4 চিপসেট রয়েছে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা থাকতে পারে।
Vivo T5 Pro 5G-এর বড় ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সমর্থন করবে। স্মাটফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করবে। এতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট ও IP68 + IP69 রেটিং মিলতে পারে। এটি ভারতে 30,000 টাকায় লঞ্চ হতে পারে, যা বেস মডেলের দাম হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, Vivo T4 Pro-এর দাম শুরু হয়েছিল 27,999 টাকা থেকে।
পূর্বসূরীর তুলনায় আসন্ন মডেলের ডিজাইন অনেকটা বদলে গিয়েছে। Vivo T5 Pro 5G সাদা ও কালো রঙে আসবে। iQOO Neo 11 (চাইনিজ ফোন)-এর স্টাইলে ক্যামেরা সেটআপ একটি আয়তকার মডিউলের ভিতরে লম্বালম্বি বসানো আছে। LED ফ্ল্যাশ ক্যামেরা মডিউলের বাইরে অবস্থিত।
প্রসঙ্গত Vivo T4 Pro গত বছর আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, OIS, PDAF, এবং 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, বাইপাস চার্জিং, ও 90W ফাস্ট চার্জিং ফিচার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.