9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 এপ্রিল 2026 16:29 IST
হাইলাইট
  • Vivo T5 Pro 5G বিশাল 9,020mAh ব্যাটারির সাথে আসছে
  • এই ফোনে 120fps-এ গেম খেলা যাবে
  • স্মার্টফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে

Vivo T5 Pro 5G is confirmed to pack a 9,020mAh battery

Photo Credit: Vivo

Vivo T5 Pro 5G স্মার্টফোনের প্রথম টিজার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হল। ভিভো এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে সংস্থা 9,020mAh ব্যাটারি থাকার বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ ফোনটি 7,300mAh ব্যাটারিযুক্ত Vivo T4 মডেলকে টপকে ভিভোর সবচেয়ে বড় ব্যাটারির স্মার্টফোনের তকমা পেতে চলেছে। Vivo T5 Pro 5G-এর একটি আলাদা মাইক্রোসাইট ফ্লিপকার্টে চালু হয়েছে, যা নিশ্চিত করছে যে ডিভাইসটি ওই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে পাওয়া যাবে। সেখানে আসন্ন ফোনের ডিজাইন ও ফিচার প্রকাশ করা হয়েছে। যদিও একটি সূত্র গত সপ্তাহে দাম ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছিল।

Vivo T5 Pro 5G অফিসিয়ালি 9,020mAh ব্যাটারির সাথে ভারতে আসছে

ভিভো দাবি করছে, ভিভো টি5 প্রো 5G নাকি 9,020mAh ব্যাটারি-সহ সবচেয়ে পাতলা ফোন হবে। আবার এতে 120fps পর্যন্ত গেমিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যা পূর্বসূরী T4 Pro-এর মতো পিল আকৃতির মডিউলের মধ্যে অবস্থিত। টিজার অনুসারে, পাওয়ার বাটন এবং ভলিউম কী বাম দিকে রাখা হয়েছে। নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ-সি পোর্ট, ও সিম ট্রে আছে।

রিপোর্ট বলছে, Vivo T5 Pro 5G ভারতে 30,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে আসতে পারে। ফোনটি এপ্রিলের মাঝামাঝি সময় লঞ্চ হতে পারে। উল্লেখ্য, আগের বছর লঞ্চের সময় Vivo T4 Pro-এর দাম শুরু হয়েছিল 27,999 টাকা থেকে। 12 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম 31,999 টাকা ছিল।

স্পেসিফিকেশনের কথা বললে, ভিভোর নতুন ফোনের সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 1.5K রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা থাকতে পারে।

Vivo T5 Pro ফোনে Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হতে পারে, যেখানে পূর্বসূরী T4 Pro রান করে Snapdragon 7 Gen 4 চিপসেটে। ডিভাইসের 9,020Ah ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড থাকবে। এছাড়াও, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট ও IP68 + IP69 রেটিং মিলতে পারে।

প্রসঙ্গত, Vivo T4 Pro মডেলে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.77 ইঞ্চি ডিসপ্লে, 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স + 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, বাইপাস চার্জিং, ও 90W ফাস্ট চার্জিং ফিচার আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  2. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  3. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
  4. Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম
  5. Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা
  6. ভারতের বাজার থেকে উধাও হচ্ছে সস্তার স্মার্টফোন, দামি মডেলই পছন্দ ক্রেতাদের
  7. Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
  8. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  9. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  10. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.