Vivo T5x 5G বড় চমক নিয়ে এই তারিখে ভারতে লঞ্চ হবে, 7200mAh ব্যাটারি এবং ক্ষিপ্রগতির প্রসেসর আকর্ষণ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 মার্চ 2026 20:05 IST
হাইলাইট
  • Vivo T5x 5G শক্তিশালী 7,200mAh ব্যাটারির সাথে আসছে
  • ফোনটি MediaTek Dimensity 7400 Turbo চিপসেটে রান করবে
  • ডিভাইসে Android 16 ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টল থাকবে

Vivo T5x 5G is teased to be priced under Rs. 23,000 in India

Photo Credit: Vivo

Vivo T5x 5G আর এক সপ্তাহ পর ভারতে আসছে। মঙ্গলবার সংস্থার তরফে আসন্ন মিড-রেঞ্জ ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি 2025 সালের মার্চে রিলিজ হওয়া Vivo T5x 5G-এর আপগ্রেড ভার্সন হতে চলেছে। সংস্থার দাবি, ডিভাইসটি তার সেগমেন্টে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে। এতে 7,200 মিলি অ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি দিয়েছে ভিভো। ডিভাইসটি জল ও ধুলো থেকে সর্বোচ্চ মানের সুরক্ষা প্রদান করবে। অফিসিয়াল লঞ্চের আগে Vivo T5x 5G মডেলের দামের রেঞ্জ, ডিজাইন, কালার অপশন, এবং আরও বেশ কিছু ফিচার্স প্রকাশ হয়েছে।

Vivo T5x 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo T5x 5G ভারতে মার্চ 17, আগামী মঙ্গলবার লঞ্চ হবে। এটি ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, এবং বিভিন্ন অফলাইন রিটেল আউটলেট থেকে কেনা যাবে। কোম্পানি অফিসিয়াল টিজারে সাদা এবং সবুজ রঙের বিকল্প নিশ্চিত করেছে। ফোনের পিছনের অংশে রিং লাইট ও এলইডি ফ্ল্যাশের সাথে একজোড়া ক্যামেরা কাটআউট লক্ষ্য করা যায়।

Advertisement

ভিভো টি5এক্স 5G চলবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7400 টার্বো চিপসেটে। সংস্থার দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 লক্ষের বেশি পয়েন্ট পেয়েছে। ফোনে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা হয়েছে। এতে IP68 এবং IP69 স্তরের ডাস্ট + ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে।

Vivo T5x 5G মডেলের অন্যতম আকর্ষণ শক্তিশালী 7,200mAh ব্যাটারি। এটি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে। ভিভো আপকামিং ফোনটির ফিচার্সের সাথে 23,000 টাকার নিচের সেগমেন্টে বিক্রিত ফোনগুলির তুলনা করেছে। ভিভো সম্প্রতি এক টিজারে "মার্চ 5, 2025 পর্যন্ত 23,000 টাকার নিচে দ্রুততম ফোন" কথাটি উল্লেখ করেছিল। অর্থাৎ ফোনটির দাম 22,999 টাকা হতে পারে।

প্রসঙ্গত, Vivo T4x 5G গত বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল৷ এটি বর্তমানে 16,999 টাকায় বিক্রি হচ্ছে৷ স্মার্টফোনটির 18,999 টাকা ও 20,999 টাকা দামের আরও দুই ভ্যারিয়েন্ট আছে৷ টপ মডেলে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যায়৷ এতে 4nm ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে৷ 

Advertisement

পূর্বসূরী Vivo T4x 5G মডেল 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ 6.72 ইঞ্চি FHD+ ডিসপ্লে, IP64 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 4K ভিডিও রেকর্ডিং অফার করে৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.