Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
Vivo T5x 5G-এর দাম ভারতে 18,999 টাকা থেকে শুরু হচ্ছে। নতুন ফোনে Dimensity 7400 Turbo প্রসেসর, 7,200mAh ব্যাটারি, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি সার্টিফিকেশন, IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ব্যাক ও ফ্রন্ট ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং, ডুয়াল স্টেরিও স্পিকার, Android 16, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও বাইপাস চার্জিং ফিচার রয়েছে।