শীঘ্রই নতুন ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে Vivo U20

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 ডিসেম্বর 2019 18:21 IST
হাইলাইট
  • 12 ডিসেম্বর নতুন ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে Vivo U20
  • নতুন ভেরিয়েন্টে 8GB RAM থাকবে
  • সম্প্রতি 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল

নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo U20

নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo U20। সম্প্রতি 4GB আর 6GB RAM সহ এই ফোন লঞ্চ করেছিল Vivo। সম্প্রতি অনলাইনে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে 8GB RAM সহ লঞ্চ হতে চলেছে এই ফোন। 12 ডিসেম্বর নতুন ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে Vivo U20। যদিও এই খবরের সত্যতা স্বীকার করেনি চিনের কোম্পানিটি। রিপোর্টে জানানো হয়েছে ভারতে শুধুমাত্র অফলাইন স্টোর থেকে Vivo U20 8GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাবে। এই মুহূর্তে ভারতে শুধুমাত্র Amazon আর কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যায় Vivo U20। দেশের বিভিন্ন অফলাইন স্টোরে 8GB RAM ভেরিয়েন্টে Vivo U20 ফোনের দাম হতে পারে 18,990 টাকা। 

Vivo U20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।

Advertisement

Vivo U20 এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Vivo U20 এর দাম 10,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 11,990 টাকা খরচ হবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে U20। সোমবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Vivo U20 স্পেসিফিকেশন

Vivo U20 ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U20 এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর UFS 2.1  স্টোরেজ।

Vivo U20 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Vivo U20 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS আর Galileo। Vivo U20 এর ওজন 193 গ্রাম।

আরও পড়ুন:

Advertisement

লঞ্চের আগেই দেখে নিন Redmi K30 ফোনের দাম ও বিভিন্ন ফিচার

চলতি সপ্তাহে দাম বাড়ছে! Vodafone Idea-র নতুন প্ল্যানগুলি দেখে নিন

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Full-HD+ display
  • Decent battery life
  • Good performance
  • Bad
  • Micro-USB port
  • Below-average camera performance
  • Bloatware preinstalled
 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  2. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  3. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  4. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  5. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  6. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  7. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  8. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  9. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  10. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.