Vivo U20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।
Vivo U20 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Vivo U20। চলতি সপ্তাহে এই ফোন বিক্রি শুরু করল Vivo। Vivo U20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।
4GB RAM + 64GB স্টোরেজে Vivo U20 এর দাম 10,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 11,990 টাকা খরচ হবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে U20। আজ ভারতে এই ফোন বিক্রি শুরু করবে Vivo। লঞ্চ অফারে প্রিপেড ট্রানজাকশনে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। আর থাকছে 6 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এর সুবিধা।
Amazon.in আর Vivo e-shop থেকে বৃহস্পতিবার দুপুর 12 টায় Vivo U20 বিক্রি শুরু হবে Vivo U20।
![]()
Vivo U20 ফোনে ট্রিপল ক্যামেরা থাকছে
Vivo U20 ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U20 এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর UFS 2.1 স্টোরেজ।
Vivo U20 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Vivo U20 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS আর Galileo। Vivo U20 এর ওজন 193 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999