ট্রিপল ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo U3

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 অক্টোবর 2019 12:10 IST
হাইলাইট
  • Vivo U3 ফোনে রয়েছে Snapdragon 675 চিপসেট
  • ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে
  • আপাতত শুধুমাত্র চিনে Vivo U3 পাওয়া যাবে

Vivo U3 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে

নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo। সোমবার লঞ্চ হয়েছে নতুন Vivo U3। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ হয়েছে। Vivo U3 ফোনে রয়েছে Snapdragon 675 চিপসেট, ট্রিপল ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি। বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo U3 ফোনে থাকছে বিশেষ গেমিং মোড আর কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট।

15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ

Advertisement

Vivo U3 এর দাম

আপাতত শুধুমাত্র চিনে Vivo U3 পাওয়া যাবে। 4GB RAM + 64GB স্টোরেজে Vivo U3 এর দাম 9,999 ইউয়ান (প্রায় 10,000 টাকা)। 6GB RAM + 64GB স্টোরেজে Vivo U3 এর দাম 1,199 ইউয়ান (প্রায় 12,000 টাকা)। সাফায়ার ব্লু, আগাতে ব্ল্যাক আর অনিওন  ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। চিনে ইতিমধ্যেই Vivo U3 প্রি-অর্ডার শুরু হয়েছে।

ফোল্ডেবেল স্মার্টফোন দুনিয়ায় নতুন চমক! নভেম্বরে আসছে Motorola Razr

Vivo U3 স্পেসিফিকেশন

Vivo U3 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে।  এই ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। Vivo U3 ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট। সাথে থাকবে 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

Vivo U3 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা

Vivo U3 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন।

 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo U3 Specifications, Vivo U3
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.