শুরু হল Vivo V15 প্রি-অর্ডার, থাকছে 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 মার্চ 2019 15:47 IST
হাইলাইট
  • Vivo V15 এর দাম 23,990 টাকা
  • এই ফোনের প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ-সেলফি ক্যামেরা
  • 1 এপ্রিল শুরু হবে বিক্রি

Vivo V15 এর দাম 23,990 টাকা

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V15। সোমবার ভারতে এই ফোনের প্রি-অর্ডার শুরু হল। Vivo V15 ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর থাকছে 6GB RAM। Vivo V15 Pro এর মতোই Vivo V15 ফোনের প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ-সেলফি ক্যামেরা।

Vivo V15 এর দাম

ভারতে Vivo V15 এর দাম 23,990 টাকা। তিনটি আলাদা গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে এই স্মার্টফোন। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। সোমবার থেকে Vivo V15 প্রি-অর্ডার শুরু হল। 1 এপ্রিল শুরু হবে বিক্রি। Vivo India e-store, Amazon.in, Flipkart, Paytm Mall, Tata CLiQ ওয়েবসাইটে V15 প্রি-অর্ডার করা যাচ্ছে।

Vivo V15 স্পেসিফিকেশান

Vivo V15 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Funtouch OS 9 স্কিন। থাকছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Vivo V15 ফোনের অন্যতম প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। Vivo V15 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ। পপ আপ সেলফি ক্যামেরার সাহায্যে ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Vivo V15 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB সাথে OTG আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি, সাথে থাকছে কম্পানির নিজস্ব ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Long battery life
  • Good selfie camera
  • Bad
  • Micro-USB port
  • No Widevine L1 DRM for HD video streaming
  • No 4K video recording or stabilisation
  • Sub-par low-light photography
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio P70
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  2. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  3. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  4. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  5. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  6. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  7. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  8. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  9. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  10. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.