ভারতে Vivo V15 এর দাম 23,990 টাকা। তিনটি আলাদা গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে এই স্মার্টফোন। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Vivo V15 ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট
মার্চ মাসে লঞ্চের পরেই শুরু হয়েছিল প্রি-অর্ডার। সোমবার ভারতে বিক্রি শুরু হল Vivo V15। Vivo V15 ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর থাকছে 6GB RAM। Vivo V15 Pro এর মতোই Vivo V15 ফোনের প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ-সেলফি ক্যামেরা।
ভারতে Vivo V15 এর দাম 23,990 টাকা। তিনটি আলাদা গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে এই স্মার্টফোন। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। সোমবার থেকে Vivo India e-store, Amazon.in, Flipkart, Paytm Mall, Tata CLiQ ওয়েবসাইটে এই ফোন বিক্রি শুরু হয়েছে। এছাড়াও অফিলাইন রিটেল শপ থেকে এই ফোন কেনা যাবে।
লঞ্চ অফারে থাকছে নো-কস্ট ইএমআই ও এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়। জিও গ্রাহকরা পাবেন 10,000 টাকার অতিরিক্ত সুবিধা আর 3.3TB অতিরিক্ত ডেটা। SBI কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 5 শতাংশ ছাড়।
Vivo V15 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Funtouch OS 9 স্কিন। থাকছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo V15 ফোনের অন্যতম প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। Vivo V15 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ। পপ আপ সেলফি ক্যামেরার সাহায্যে ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Vivo V15 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB সাথে OTG আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি, সাথে থাকছে কম্পানির নিজস্ব ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Sony Rolls Out QSSR AI Upscaler for Base PS5 in Marvel's Wolverine and Ghost of Yotei