হোল-পাঞ্চ ডিসপ্লে সহ মার্চে লঞ্চ হবে Vivo V19 ও Vivo V19 Pro

আবার Vivo V19, Vivo V19 Pro -এর ফিচার ফাঁস হল। Vivo V19 সিরিজের দুটি ফোনেই হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে।

হোল-পাঞ্চ ডিসপ্লে সহ মার্চে লঞ্চ হবে Vivo V19 ও Vivo V19 Pro

Vivo V19 সিরিজে হোল পাঞ্চ ডিসপেল থাকবে

হাইলাইট
  • Vivo V19 সিরিজ থেকে পপ-আপ ক্যামেরা বাদ যাচ্ছে
  • থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে
  • অন্য কোন ফিচার জানা যায়নি
বিজ্ঞাপন

আবার Vivo V19, Vivo V19 Pro -এর ফিচার ফাঁস হল। সম্প্রতি একাধিক রিপোর্ট থেকে এই দুই ফোনের বিভিন্ন তথ্য সামনে এসেছিল। ফেব্রুয়ারিতে Vivo V19 সিরিজের প্রি-অর্ডার শুরু হলেও মার্চে এই ফোন বিক্রি শুরু করবে Vivo। Vivo V17 সিরিজে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার হলেও Vivo V19 সিরিজের দুটি ফোনেই হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লের হোল-পাঞ্চের নীচে থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা।

সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Vivo V19, Vivo V19 Pro -তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। এই ফোনে থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা। সম্প্রতি লঞ্চ হওয়া Poco X2 তে একই ডিজাইন দেখা গিয়েছিল। গত বছর Samsung Galaxy S10+ এ প্রথম ডুয়াল হোল পাঞ্চ ডিসপ্লে ডিজাইন দেখা যায়।

Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?

ফেব্রুয়ারিতে Vivo V19 সিরিজের প্রি-বুকিং শুরু হতে পারে। 20,000 টাকা থেকে 30,000 টাকা দামে এই দুই ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। অনলাইন ও অফলাইন স্টোর থেকেই এই দুই ফোন বিক্রি হতে পারে।

অন্য এক রিপোর্টে জানা গিয়েছে Vivo V19-এর আগেই Vivo V19 Pro বিক্রি শুরু হবে। Vivo V15 ও Vivo V17 সিরিজের সময়েও একই কৌশল নিয়েছিল কোম্পানিটি। যদিও Vivo V17 সিরিজের ফোনে কী ফিচার থাকবে সেই বিষয়ে কোন তথ্য সামনে আসেনি।

এই বিষয়ে Vivo কে প্রশ্ন করলে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে চিনের কোম্পানিটি।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল Vivo V15 Pro। এর পর মার্চে বাজারে আসে Vivo V15। এর ছয় মাস পর ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Vivo V17 Pro। পরে ডিসেম্বরে বাজারে এসেছিল Vivo V17।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  2. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  3. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  4. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  5. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  6. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  7. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  8. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  9. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  10. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »