6,500mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দারুণ 5G স্মার্টফোন আনল Vivo

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 সেপ্টেম্বর 2025 21:38 IST
হাইলাইট
  • Vivo V60 Lite 5G ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • এটি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর চালিত প্রথম ফোন
  • Vivo V60 Lite 5G ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে

Vivo V60 Lite 5G ফোনে IP65 জলরোধী রেটিং আছে

Photo Credit: Vivo

Vivo V60 আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল। আর এখন সংস্থা Vivo V60 Lite 5G নামে একটি নতুন স্মার্টফোন রিলিজের ঘোষণা করেছে। Vivo V সিরিজের এই নতুন মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে রয়েছে। এতে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি আছে। Vivo V60 Lite 5G-এর সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পিছনের অংশে Sony সেন্সর সহ ডুয়াল ক্যামেরা ইউনিট বর্তমান। IP65 রেটিং জল এবং ধুলো থেকে স্মার্টফোনটিকে সুরক্ষা প্রদান করবে।

Vivo V60 Lite 5G স্পেসিফিকেশন

Vivo V60 Lite 5G-এর সামনে 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে। এর রিফ্রেশ রেট 120 হার্টজ, পিক্সেল ডেনসিটি 387 পিপিআই, স্ক্রিন টু বডি রেশিও 94.20 শতাংশ, এবং রেজোলিউশন, ফুল-এইচডি+ (1,080 x 2,392 পিক্সেল)। পারফরম্যান্সের কথা বললে, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর উপস্থিত। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ছবি ও ভিডিও তোলার জন্য, Vivo V60 Lite 5G-এর পিছনের অংশে রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। সেটআপটি 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য সামনের দিকে, একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটি ডুয়াল স্টেরিও স্পিকার অফার করে। SGS ফাইভ-স্টার ড্রপ টেস্টেও উত্তীর্ণ হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ডুয়াল সিমের (ন্যানো + ন্যানো) ভিভোর নতুন হ্যান্ডসেট Android 15-নির্ভর Funtouch OS 15 সফটওয়্যারে রান করে। এতে 6,500mAh ব্যাটারি রয়েছে যা 90W দ্রুত চার্জিং সমর্থন করে। ব্যাটারি একবার চার্জে 27.5 ঘন্টা পর্যন্ত ইউটিউব প্লেব্যাক টাইম এবং সর্বাধিক 14 ঘন্টা নেভিগেশন টাইম প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ফোনটির অনবোর্ড সেন্সরগুলি হল ই-কম্পাস, গ্রাভিটি সেন্সর, ডিসট্যান্স সেন্সর, লাইট সেন্সর, ও জাইরোস্কোপ। সবশেষে এর পরিমাপ 163.77x76.28x7.59 মিমি এবং ওজন 194 গ্রাম।

Vivo V60 Lite 5G দাম

Vivo V60 Lite 5G তাইওয়ানে লঞ্চ হয়েছে। সেখানে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের বেস মডেলের দাম 12,990 তাইওয়ান ডলার (প্রায় 38,000 টাকা)। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,990 তাইওয়ান ডলার (প্রায় 41,000 টাকা)। এটি ওশান নাইট ব্ল্যাক, টাইটেনিয়াম মিস্ট ব্লু, ও ভাইটালিটি পিঙ্ক কালার অপশনে উপলব্ধ। উল্লেখ্য, Vivo V60-এর দাম ভারতে 36,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যায়।

 
KEY SPECS
Display 6.77-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
OS Android 15
Resolution 1080x2392 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.