Vivo V70 series phones are equipped with Zeiss-tuned triple rear cameras
Photo Credit: Vivo
Vivo V70 Series গত বৃহস্পতিবার ভারতে এসেছিল। লঞ্চের ঠিক এক সপ্তাহের মাথায় Vivo V70 এবং Vivo V70 Elite মডেল দু'টির সেল শুরু হয়েছে। প্রথম সেলে 6,200 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। ফোনগুলি ফ্লিপকার্ট, অ্যামাজন, এবং ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। উভয় স্মার্টফোনে একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, Zeiss-টিউনড ট্রিপল ব্যাক ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমান। ভিভোর নতুন সিরিজে 100x ক্যামেরা জুম, IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং একাধিক AI ভিত্তিক ফটোগ্রাফি ফিচার্স রয়েছে।
Vivo V70 ভারতে 45,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম হল 45,999 টাকা। 12 জিবি র্যাম + 512 জিবি ভ্যারিয়েন্ট কিনতে 49,999 টাকা খরচ হবে। এটি লেমন ইয়োলো এবং প্যাশন রেড রঙে উপলব্ধ। ফ্লিপকার্ট ও অ্যামাজনে নির্বাচিত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নো-কস্ট ইএমআই এবং নন-ইএমআই লেনদেনে (কার্ড + UPI) যথাক্রমে 5,000 টাকা ও 2,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।
অন্য দিকে, Vivo V70 Elite এর দাম 51,999 টাকা থেকে শুরু হচ্ছে ও বেস মডেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফোনটির 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 56,999 টাকা এবং 61,999 টাকা। ডিভাইসটি প্যাশন রেড, স্যান্ড বেইজ, ও অথেন্টিক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হচ্ছে।
Elite মডেলটি ফ্লিপকার্ট এবং অ্যামাজনে নির্বাচিত ক্রেডিট কার্ডে নো-কস্ট ইএমআই ও নন-ইএমআই লেনদেনের ক্ষেত্রে যথাক্রমে 6,200 টাকা এবং 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Vivo V70 ও Vivo V70 Elite-এর পিছনে OIS এবং f/1.88 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ও 100x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল Zeiss টেলিফটো লেন্স আছে।
স্ট্যান্ডার্ড Vivo V70 মডেলে Snapdragon 7 Gen 4 চিপসেট আছে। V70 Elite চলে Snapdragon 8s Gen 3 প্রসেসরে। দুই ফোনেই Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। সংস্থা চারটি মেজর Android আপডেট ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে। ফোনগুলির সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, ও HDR10+ অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.