লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 6 নভেম্বর 2026 19:04 IST
হাইলাইট
  • Vivo V80 FE প্রথমবার গিকবেঞ্চে দেখা গিয়েছে
  • ফোনের ভারতীয় মডেলেও MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর থাকবে
  • Vivo খুব শীঘ্রই লঞ্চের ঘোষণা করতে পারে

Vivo V80 FE will feature a Zeiss-tuned dual 50-megapixel rear cameras

Photo Credit: Vivo

Vivo V80 ভারতে এসেছে অক্টোবরের গোড়ায়। এবার এ দেশের বাজার-সহ অন্যান্য মার্কেটে Vivo V80 FE লঞ্চের প্রস্তুতি নিতে শুরু করেছে ভিভো। এটি ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। ভিভোর গ্লোবাল ওয়েবসাইটেও লিস্টেড হয়েছে। আর এখন স্মার্টফোনটি প্রথমবার Geekbench-এ স্পট করা হয়েছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটি Vivo V80 FE-র ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও পারফরম্যান্স সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। পূর্বে জানা গিয়েছিল, আসন্ন ফোনটির সমস্ত ক্যামেরা 50 মেগাপিক্সেলের হবে। এতে 7,000mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি চিলি গ্রীন ও স্পার্কলিং গোল্ড কালার অপশনে উপলব্ধ হবে।

Vivo V80 FE ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

 V2624 মডেল নম্বরের সঙ্গে ভিভোর একটি অজানা মডেলের স্মার্টফোন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। আগে একই মডেল নম্বর-সহ আসন্ন ফোনটিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ডেটাবেসে দেখা গিয়েছিল। ফলে ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, Vivo V80 ভারতীয় ভ্যারিয়েন্টে MediaTek MT6878 চিপসেট থাকবে, যা আসলে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর।

Advertisement

হ্যান্ডসেটে 7.31 জিবি র‍্যাম দেখা গিয়েছে। এটি 8 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হতে পারে। এছাড়া, ফোনটি Android 17 অপারেটিং সিস্টেমে চলবে বলে লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে। পারফরম্যান্স নিয়ে বললে, ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 911 ও 3,041 পয়েন্ট স্কোর করতে পেরেছে।

Vivo V80 FE বর্তমানে ভিভোর ফিলিপিন্স শাখার ওয়েবসাইটে লিস্টেড আছে। সেখান থেকে পাওয়া তথ্য অনুসারে, ভিভোর এই ফোনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 3,000 নিট লোকাল পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে Android 17 OS ভিত্তিক ColorOS 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।

ফোনের পিছনে Zeiss-টিউনড ডুয়াল ক্যামেরা সিস্টেম থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও অটোফোকাস-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সঙ্গে একটি 50 আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে গঠিত। সামনে একটি 50 মেগাপিক্সেল Zeiss গ্রুপ সেলফি ক্যামেরা থাকছে।

Advertisement

Vivo V80 FE মার্কেটে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ও 8 জিবি + 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ফোনের র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। হ্যান্ডসেটের অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে ইনফ্রারেড ব্লাস্টার, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 1.07 বিলিয়ন কালার, 4,666 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও IP68 + IP69 রেটিং।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  2. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  3. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  4. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  5. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  6. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  7. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  8. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  9. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  10. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.