Vivo V80 Fe

Vivo V80 Fe - ख़बरें

  • অক্টোবরে ভারতের বাজারে রেকর্ড, এল ট্রিপল 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারির ফোন
    অক্টোবরে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতের বাজারে। Oppo, Vivo, Realme, Samsung, Tecno, এবং Infinix এ দেশে নতুন ফোন নিয়ে এসেছে। দামি ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড-রেঞ্জ ও এন্ট্রি-লেভেল বাজেট ফোন এসেছে। Oppo Find X10 সিরিজ যে অক্টোবরের সবচেয়ে হাই প্রোফাইল স্মার্টফোন লঞ্চ, সে ব্যাপারে কারোর দ্বিমত থাকার কথা নয়। এই লাইনআপে দুটি হ্যান্ডসেট এসেছে, যার মধ্যে Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে। এই মাসে লঞ্চ হওয়া Vivo S2 FE ভারতে ভিভোর সর্বপ্রথম 10,000mAh ব্যাটারির ফোন। Samsung Galaxy F70 5G ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে। এতে Exynos 1330 প্রসেসর, sAMOLED ডিসপ্লে, Corning Gorilla Glass Victus, OIS সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আছে। Infinix GT 50 Pro হল দেশের প্রথম লিকুইড কুলিং সিস্টেমযুক্ত স্মার্টফোন। কুলিং চ্যানেল ফোনের পিছনের স্বচ্ছ প্যানেলের ভিতর দিয়ে দেখা যাবে।
  • Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
    Vivo V80 ও Vivo S2 FE মঙ্গলবার লঞ্চ হয়েছে ভারতে। দুটি ফোনই ভিন্ন প্রাইস রেঞ্জ ও স্পেসিফিকেশনের সাথে এসেছে। Vivo V80 ক্যামেরাকে কেন্দ্র করে তৈরি। এটি Zeiss-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। দাম 62,999 টাকা থেকে শুরু হচ্ছে। অন্য দিকে, Vivo S2 FE লং-লাস্টিং ব্যাটারি ব্যাকআপের জন্য তৈরি। এটি এ দেশে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির স্মার্টফোন। ফোনটি 38,999 টাকায় লঞ্চ হয়েছে।
  • জমজমাট অক্টোবর, 200MP ক্যামেরা থেকে 10,000mAh ব্যাটারি, আসছে এই 5 ফোন
    নতুন স্মার্টফোন লঞ্চের দিক থেকে অক্টোবর একদম জমজমাট। এই মাসে Oppo, Vivo, ও OnePlus দারুণ ফোন আনতে চলেছে। অক্টোবরে বাজারে আসতে চলা ফোনগুলির মধ্যে অন্যতম হল Vivo V80, Vivo S2 FE, Vivo X Fold 6, Oppo F35 Series, এবং OnePlus 16। ওয়ানপ্লাস বাদে বাকি সমস্ত স্মার্টফোন চলতি মাসে ভারতে আসবে। আসন্ন ফোনগুলির গুরুত্বপূর্ণ তথ্য ও ফিচার দেখে নিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »