Vivo V80 থেকে Oppo F35 Series, অক্টোবরে কী কী ফোন লঞ্চ হচ্ছে দেখুন।
Photo Credit: Vivo
List of upcoming smartphone launches in October, 2026
দেখতে দেখতে অতিক্রান্ত হল 2026 সালের প্রথম নয় মাস। নতুন স্মার্টফোন লঞ্চের দিক থেকে অক্টোবর পুরো জমজমাট। এই মাসে Oppo, Vivo, ও OnePlus দারুণ সব ফোন বাজারে আনতে চলেছে। তালিকায় মিড-রেঞ্জ থেকে শুরু করে ফ্ল্যাগশিপ মডেল রয়েছে। অক্টোবরে আসতে চলা ফোনগুলির মধ্যে অন্যতম হল Vivo V80, Vivo S2 FE, Vivo X Fold 6, Oppo F35 Series, এবং OnePlus 16। ওয়ানপ্লাস বাদে বাকি সমস্ত স্মার্টফোন চলতি মাসে ভারতে আসবে। শুধু ফোল্ডেবল ছাড়া অন্য ফোনগুলির লঞ্চের তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। আজকের প্রতিবেদনে আসন্ন ফোনগুলির গুরুত্বপূর্ণ তথ্য ও ফিচার তুলে ধরা হল।
Vivo V80 ভারতে আগামী অক্টোবর 6 লঞ্চ হচ্ছে। এই স্মার্টফোনের প্রায় সমস্ত তথ্য প্রকাশ করেছে কোম্পানি। হ্যান্ডসেটের সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 5,000 নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে। ডিভাইসে 7,200mAh ব্যাটারি রয়েছে, যার সঙ্গে 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট মিলবে। এতে Android 17 ভিত্তিক OriginOS 7 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।
ভিভো ভি80-এর ট্রিপল রিয়ার ক্যামেরায় Zeiss-এর টিউনিং থাকছে। Sony LYTIA 700 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, OIS, 3x অপটিক্যাল জুম, এবং 100x ডিজিটাল জুম-সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করেছে ভিভো। পিছনের ক্যামেরা 4K সিনেমাটিক ভিডিও শুট করতে পারবে।
Oppo F35 5G এবং Oppo F35 Pro 5G ভারতে লঞ্চ হবে অক্টোবর 5। Oppo F সিরিজ এই বছর ভারতে 10 বছর পূর্ণ করেছে। 2016 সালে Oppo F1 লঞ্চের মাধ্যমে লাইনআপটির যাত্রা শুরু হয়েছিল। Oppo F35 সিরিজে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা থাকবে, যা 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউ অফার করবে। Pro মডেলে 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে।
F35 সিরিজে ন্যাচারালটোন 2.0 ফিচার যুক্ত করছে Oppo, যার সাহায্যে ছবিতে ত্বকের স্বাভাবিক রঙ আরও ভালভাবে ফুটে উঠবে। রিপোর্ট অনুসারে, Oppo F35 5G ও F35 Pro 5G যথাক্রমে MediaTek Dimensity 6360 ও Dimensity 7360 Max প্রসেসরে চলবে। দুই ফোনেই 8,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে বলে আশা করা হচ্ছে।
Vivo V80-এর মতো Vivo S2 FE অক্টোবর 6 তারিখে ভারতে আসছে। এটি Vivo S2 মডেলের তুলনায় কম দামে লঞ্চ হবে। রিপোর্ট বলছে, দাম 30,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে থাকতে পারে। এটি ভারতে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত ফোন হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এতে MediaTek Dimensity 7300e চিপসেট, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে।
Vivo X Fold 6 চলতি মাসেই ভারতে আসবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ভিভো এই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি। ফোনটি চীনে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, MediaTek Dimensity 9500 Super প্রসেসর, ও 7,000mAh ব্যাটারির সঙ্গে উপলব্ধ। ফোনের ভিতরে 8.02 ইঞ্চির বড় অ্যামোলেড ফোল্ডিং ডিসপ্লে আছে। কভার ডিসপ্লের আকার 6.51 ইঞ্চি। ভিতরের ও বাইরের স্ক্রিনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
OnePlus 16 চাইনিজ মার্কেটে অক্টোবর 16 লঞ্চ হতে চলেছে। ফোনটি অসীম শক্তিশালী Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, 185 হার্টজ রিফ্রেশ রেট, ও 185 FPS গেমিং সাপোর্টের সঙ্গে আসছে। ফোনে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এর সঙ্গে 50 মেগাপিক্সেলে পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোন ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Nord Buds 3r Gets Jade Mist Colour Variant in India: Price, Specifications