অক্টোবরে ভারতের বাজারে রেকর্ড, এল ট্রিপল 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারির ফোন

Oppo Find X10 সিরিজ থেকে Vivo V80, অক্টোবরে ভারতে লঞ্চ হওয়া স্মার্টফোনের তালিকা দেখে নিন।

অক্টোবরে ভারতের বাজারে রেকর্ড, এল ট্রিপল 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারির ফোন

Photo Credit: Vivo

List of smartphones launched in India in October 2026

হাইলাইট
  • অক্টোবরে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতে
  • Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এসেছে
  • Samsung Galaxy F70 5G কুড়ি হাজারের নিচে দুর্দান্ত ফিচার্স অফার করছে
বিজ্ঞাপন

অক্টোবরে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতের বাজারে। Oppo, Vivo, Realme, Samsung, Tecno, এবং Infinix এ দেশে নতুন ফোন নিয়ে এসেছে। দামি ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড-রেঞ্জ ও এন্ট্রি-লেভেল বাজেট ফোন অনলাইন ও অফলাইন দোকানে এসেছে। নতুন ফোনগুলির মধ্যে অবশ্যই সবচেয়ে বেশি হইচই ফেলেছে Oppo Find X10 Pro Max। এটি ভারত তথা বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন। অক্টোবরে বাজারে আসা Vivo V80 মডেলেও চমৎকার ক্যামেরা আছে। এই মাসে লঞ্চ হওয়া Vivo S2 FE হল ভারতের বাজারে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারি চালিত ফোন। অন্য দিকে, 20,000 টাকার নিচে OIS প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা এবং sAMOLED ডিসপ্লের ফোন এনে চমকে দিয়েছে Samsung। 

অক্টোবরে ভারতে লঞ্চ হওয়া ফোনের তালিকা

Oppo Find X10 সিরিজ

Oppo Find X10 সিরিজ যে অক্টোবরের সবচেয়ে হাই প্রোফাইল স্মার্টফোন লঞ্চ, সে ব্যাপারে কারোর দ্বিমত থাকার কথা নয়। এই লাইনআপে দুটি হ্যান্ডসেট এসেছে, যার মধ্যে Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে। ফোনটি MediaTek Dimensity 9600 Pro প্রসেসর ও 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। দাম 1,99,999 টাকা। এটি 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ।

স্ট্যান্ডার্ড Oppo Find X10 মডেলের পিছনেও তিনটি ক্যামেরা দিয়েছে কোম্পানি। তবে এর দুটি ক্যামেরা 200 মেগাপিক্সেলের। এতে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও MediaTek Dimensity 9600M চিপসেট আছে। দাম শুরু 1,39,999 টাকা থেকে। দুই ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, 80W ওয়্যার্ড চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, এবং Android 17 ভিত্তিক ColorOS 17 প্রি-ইনস্টলড আছে।

Vivo V80

Vivo V80 এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ লঞ্চ। ফোনে Zeiss-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 7,200mAh ব্যাটারি, Snapdragon 7 Gen 4 প্রসেসর, 90W চার্জিং, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং Android 17-ভিত্তিক OriginOS 7 রয়েছে। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 62,999 টাকা।

Vivo S2 FE

Vivo S2 FE হল ভারতের বাজারে ভিভোর সর্বপ্রথম 10,000mAh ব্যাটারি চালিত ফোন। এটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 7300e প্রসেসর, 10,000mAh ব্লুভোল্ট ব্যাটারি, 44W চার্জিং সাপোর্ট, এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। দাম 38,999 টাকা থেকে শুরু হচ্ছে।

Oppo F35 সিরিজ 

Oppo F35 সিরিজ মাসের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছে। F35 5G এবং F35 Pro 5G দুই ফোনেই 8,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সল সেলফি ক্যামেরা, এবং 80W SUPERVOOC ফ্ল্যাশ চার্জ সাপোর্ট আছে। Oppo F35 Pro 5G রান করে MediaTek Dimensity 7360 Max প্রসেসরে। দাম 45,999 টাকা থেকে স্টার্ট। অন্য দিকে, Oppo F35 5G কিনতে খরচ হবে 38,999 টাকা। এতে Dimensity 6360 Max প্রসেসর আছে।

Vivo X Fold 6

Vivo X Fold 6 লিস্টের একমাত্র ফোল্ডেবল ফোন। এটি 8.02 ইঞ্চি অ্যামোলেড ভাঁজযোগ্য ডিসপ্লে, Dimensity 9500 Super Edition প্রসেসর, 6,900mAh ব্যাটারি, ও 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনটি 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের একটাই মেমরি অপশনে উপলব্ধ। দাম 2,19,999 টাকা।

Samsung Galaxy F70 5G

Samsung Galaxy F70 5G ভারতে 18,999 টাকায় রিলিজ হয়েছে। এটি স্লিম ডিজাইন, উন্নত ডিসপ্লে, একাধিক ক্যামেরা, এবং আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে এসেছে, যা বাজেট সেগমেন্টে এখন বিরল। ফোনে sAMOLED ডিসপ্লে, Corning Gorilla Glass Victus, OIS সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও Exynos 1330 প্রসেসর আছে।

Infinix GT 50 Pro

Infinix GT 50 Pro হল দেশের প্রথম লিকুইড কুলিং সিস্টেমযুক্ত স্মার্টফোন। কুলিং চ্যানেল ফোনের পিছনের স্বচ্ছ প্যানেলের ভিতর দিয়ে দেখা যাবে। এতে শোল্ডার ট্রিগার বাটন আছে। ফোনটিকে ভিডিও গেম কনসোলে রূপান্তরিত করা যাবে। ইনফিনিক্স তিনটি ফুল গেমিং অ্যাক্সেসরিজ অফার করছে। গেমিং অ্যাক্সেসরিজ-সহ ফোনের দাম 69,999 টাকা।

Tecno Spark 50s 5G

Tecno Spark 50S 5G প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে লঞ্চ হয়েছে। দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। ফোনটি Dimensity 6400 প্রসেসর, 6,500mAh ব্যাটারি, 5G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, ও 4x4 MIMO প্রযুক্তির সঙ্গে এসেছে।

Realme P4s Lite

Realme P4s Lite অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতে এসেছে। এটি একটি 4G ফোন ও দাম 16,999 টাকা। ফোনটি 7,000mAh ব্যাটারি, 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে,13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও Unisoc T7250 চিপসেট দিয়ে সজ্জিত।

Infinix Smart 20 HD

Infinix Smart 20 HD-ও একটি বাজেট ফ্রেন্ডলি 4G ফোন যা, Unisoc T7250 চিপসেটে রান করে। ফোনের দাম 10,999 টাকা। এতে 120Hz পাঞ্চ-হোল ডিসপ্লে, UltraLink কানেক্টিভিটি, 8 মেগাপিক্সেল সিঙ্গেল ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা, এবং 5,000mAh ব্যাটারি রয়েছে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 6360 Max
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent camera performance
  • Detailed photos from the selfie shooter
  • Good build quality
  • Long battery life
  • Fast charging
  • Bad
  • Same design as predecessor
  • Tacky colour options
  • Slightly top-heavy
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 7360 Max
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1272x2772 pixels
  • KEY SPECS
  • NEWS
Display (Primary) 6.51-inch
Cover Display 8.02-inch
Cover Resolution 2504x2312 pixels
Processor MediaTek Dimensity 9500 Super
Front Camera 20-megapixel + 20-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 6900mAh
OS Android 16
Resolution 1120x2528 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 6.83-inch
Processor MediaTek Dimensity 7300e
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 10000mAh
OS Android 16
  • KEY SPECS
  • NEWS
  • KEY SPECS
  • NEWS
Display 6.70-inch
Processor Samsung Exynos 1330
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 4GB, 6GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android
Resolution 1080x2340 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 6.67-inch
Front Camera 8-megapixel
Rear Camera 8-megapixel
Battery Capacity 5000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 6400
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 720x1600 pixels
  • KEY SPECS
  • NEWS
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB
Storage 64GB, 128GB
Battery Capacity 7000mAh
OS Android
Resolution 720x1570 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  2. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  3. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  4. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  5. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  6. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  7. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  8. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
  9. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
  10. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »