এই সপ্তাহে ভারতে আসবে Vivo V9 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 সেপ্টেম্বর 2018 12:20 IST
হাইলাইট
  • 26 সেপ্টেম্বর ভারতে আসবে নতুন Vivo V9 Pro
  • শুধুমাত্র Amazon.in থেকেই কেনা যাবে Vivo V9 Pro
  • Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে

26 সেপ্টেম্বর ভারতে আসবে নতুন Vivo V9 Pro

 

26 সেপ্টেম্বর ভারতে আসবে নতুন Vivo V9 Pro। এই বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9। সেই ফোনের উত্তরসূরি Vivo V9 Pro। ইতিমধ্যেই ভারতের বাজারে 20,000 টাকার নীচে পাওয়া যায় Vivo V9।

Advertisement

এখনো চিনের বাইরে লঞ্চ হয়নি এই Vivo V9 Pro। তাই মনে করা হচ্ছে চিনের বাইরে প্রথম এই দেশেই V9 Pro লঞ্চ করবে Vivo। সম্প্রতি এক রিপোর্টে জানা হয়েছে 20,000 টাকার নীচে ভারতে লঞ্চ হবে এই ফোন। প্রসঙ্গত এই মাসেই 25,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছে Vivo V11 Pro। জুন মাসে ইন্দোনেশিয়ায় 6GB RAM ভেরিয়েন্টের Vivo V9 লঞ্চ হয়েছিল। সম্ভবত এই ফোনের নাম বদলে Vivo V9 Pro মানে ভারতে লঞ্চ করা হবে।

সম্প্রতি Amazon লিস্টিং থেকে জানা গিয়েছে Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি  ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও হবে 90 শতাংশের বেশি। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 6GB RAM। শুধুমাত্র Amazon.in থেকেই কেনা যাবে Vivo V9 Pro।

Vivo V9 Pro স্পেসিফিকেশান

Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি  ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও হবে 90 শতাংশের বেশি। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 6GB RAM আর 64GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য V9 Pro এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 12MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo V9 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi (2.4GHz and 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3260 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo V9 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.