কতো দাম? কবে ভারতে আসছে Vivo V9 Pro?

Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি  ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও হবে 90 শতাংশের বেশি। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 6GB RAM।

কতো দাম? কবে ভারতে আসছে Vivo V9 Pro?
হাইলাইট
  • অক্টোবর মাসে ভারতে আসবে নতুন Vivo V9 Pro
  • 20,000 টাকার নীচে ভারতে লঞ্চ হবে এই ফোন
  • এই মাসেই 25,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছে Vivo V11 Pro
বিজ্ঞাপন

অক্টোবর মাসে ভারতে আসবে নতুন Vivo V9 Pro। এখনো চিনের বাইরে লঞ্চ হয়নি এই ফোন। তাই মনে করা হচ্ছে চিনের বাইরে প্রথম এই দেশেই V9 Pro লঞ্চ করবে Vivo। সম্প্রতি এক রিপোর্টে জানা হয়েছে 20,000 টাকার নীচে ভারতে লঞ্চ হবে এই ফোন। প্রসঙ্গত এই মাসেই 25,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছে Vivo V11 Pro। 

যদিও এই ফোনের সব গুরুত্বপূর্ণ ফিচার এখনো  সামনে আসেনি। Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি  ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও হবে 90 শতাংশের বেশি। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 6GB RAM।

এই বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9। সেই ফোনের উত্তরসূরি Vivo V9 Pro। ইতিমধ্যেই ভারতের বাজারে 20,000 টাকার নীচে পাওয়া যায় Vivo V9। 

ভারতে Vivo V11 Pro এর ঠিক নীচের রয়েছে Vivo V9 Pro। Vivo V11 Pro তে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে, Snapdragon 660 চিপসেট, Adreno 512 GPU আর 6GB পর্যন্ত RAM। 

ছবি তোলার জন্য Vivo V11 Pro তে রয়েছে একটি 12MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা Vivo X21 আর Vivo NEX ফোনে একই ক্যামেরা ব্যবহার হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 25MP ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। সামনের ক্যামেরা দিয়ে ফোনের ফেস আনলক কাজ করবে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  2. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  3. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  4. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  5. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  6. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  7. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  8. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  9. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  10. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »