ভারতের বাজারে ভিভো কোম্পানি লঞ্চ করলো Vivo V50,হ্যান্ডসেটটি

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 ফেব্রুয়ারি 2025 11:15 IST
হাইলাইট
  • Vivo V50- হ্যান্ডসেটটিতে একটি প্রধান 50-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আ
  • হ্যান্ডসেটটি 6000mAh-ব্যাটারী দ্বারা সজ্জিত
  • Vivo V50-হ্যান্ডসেটটি 90W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে

Vivo V50-এ একটি 7.39mm পাতলা প্রোফাইল রয়েছে

Photo Credit: Vivo

বিগত সোমবার ভারতে লঞ্চ হয়েছে Vivo V50। স্মার্টফোনটি Snapdragon 7 Gen 3 চিপসেট ও 90W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 6000mAh-ব্যাটারী নিয়ে এসেছে। পাশাপাশি এটিতে দুটি 50-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সাথে একটি 50-মেগাপিক্সেলের সেলফি শুটারও আছে। হ্যান্ডসেটটি জল এবং ধূলো প্রতিরোধের জন্য মিলিতভাবে IP68+IP69 রেটিং এবং একটি 7.39-মিমির পাতলা প্রোফাইলের দাবি করেছে। বলা হয়েছে যে,এটি তার সেগমেন্টের সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে চলেছে। ফোনটি বিভিন্ন AI-ফিচার যেমন - সার্কেলে-টু-সার্চ, ট্রান্সক্রিপ্ট-অ্যাসিস্ট, লাইভ-কল-ট্রান্সলেশন সহ আরো অনেক কিছু নিয়ে এসেছে।

ভারতে Vivo V50-এর দাম এবং উপলব্ধতা:

ভারতে Vivo V50-এর 8জিবি+128জিবি বিকল্পটির দাম 34,999 টাকা, যেখানে 8জিবি+ 256জিবি এবং 12জিবি+512জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে 36,999টাকা এবং 40,999টাকা। দেশের বাজারে এটি ফ্লিপকার্ট, অ্যামাজন এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে 25-ফেব্রুয়ারী থেকে কেনা যাবে। হ্যান্ডসেটটি বর্তমানে প্রী-বুকিং করার জন্য উপলব্ধ আছে।

Advertisement

গ্রাহকরা হ্যান্ডসেটটির সাথে Vivo TWS 3e-টি 1899-টাকার পরিবর্তে 1499-টাকায় কিনতে পারবে। হ্যান্ডসেটটি রোজ-রেড, স্ট্যারি-ব্লু এবং টাইটেনিয়াম-গ্রে রঙের বিকল্পে পাওয়া যাবে।

Vivo V50-এর স্পেসিফিকেশন এবং ফিচার:

Vivo V50-হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশরেটের সাথে একটি 6.77-ইঞ্চির full-HD+ (1080×2392 পিক্সেল) কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে দ্বারা সজ্জিত, যেটির সর্বোচ্চ সাধারণ উজ্জ্বলতা 4,500নিট এবং পিক্সেল ডেন্সিটি 387ppi। ফোনটি 12জিবি LPDDR4X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 2.2 অন্তর্নির্মিত স্টোরেজ সহ কোয়ালকমের Snapdragon 7 Gen 3 SoC দ্বারা সজ্জিত হয়ে আছে। হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক FuntouchOS 15 দ্বারা চালিত। 

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটির পিছনের অংশে OIS এবং f/1.88 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং f/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড শুটার আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে f/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে।হ্যান্ডসেটটি Zeiss-এর সাথে চুক্তি সহযোগিতায় এসেছে। 

Advertisement

এছাড়াও হ্যান্ডসেটটি Vivo-র Aura-লাইট ফিচার এবং AI ভিত্তিক ফটো এডিটিং ফিচার যেমন Erase 2.0 এবং Light Portrait-ও নিয়ে এসেছে। পাশাপাশি এটি সার্কেলে-টু-সার্চ, ট্রান্সক্রিপ্ট-অ্যাসিস্ট, লাইভ-কল-ট্রান্সলেশনের মত AI ফিচারগুলি পেয়েছে।

হ্যান্ডসেটটিতে 90W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত 6000mAh ব্যাটারী দ্বারা চালিত। নিরাপত্তার জন্য হ্যান্ডসেটটির ডিসপ্লেতে একটি অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে। সংযোগের ক্ষেত্রে এটিতে ডুয়াল 5G, 4G, WiFi, ব্লুটুথ 5.4, GPS, OTG এবং একটি USB 3.2 Type-C-পোর্ট যুক্ত করা হয়েছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটিতে মিলিতভাবে IP68+IP69 রেটিং পেয়েছে বলে দাবি করে।

Vivo V50-এর টাইটেনিয়াম-গ্রে রঙের বিকল্পটির পরিমাপ 163.29×76.72×7.39মিমি এবং ওজন 189গ্রাম। অন্যদিকে রোজ-রেড এবং স্টারি-নাইট বিকল্পগুলির ওজন 199গ্রাম ও প্রোফাইলগুলি যথাক্রমে 7.57 মিমি এবং 7.67মিমি।
 

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.