Vivo X300 Ultra ও X300 FE মে 7 ভারতে লঞ্চ হবে।
Photo Credit: Vivo
Vivo X300 Ultra will support external telephoto lenses
Vivo X300 Ultra আগামী মাসের শুরুতে ভারতের বাজারে আসছে। আজ লঞ্চের তারিখ ঘোষণা করে যাবতীয় জল্পনার অবসান ঘটাল সংস্থা। এই আল্ট্রা প্রিমিয়াম ফোনের সাথে একই দিনে Vivo X300 FE রিলিজ করবে ভিভো, যা একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Vivo X300 Ultra দেশের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন হতে চলেছে। এটি গত মাসের শেষে চীনে লঞ্চ হয়েছে। অন্য দিকে, Vivo X300 FE মার্চের প্রথমে রাশিয়াতে এসেছে। ভিভোর দুই দুর্ধর্ষ ফোনের পরবর্তী গন্তব্য ভারত। কোম্পানি ফোনগুলির সঙ্গে Zeiss-এর টেলিকনভার্টার কিট (জুম লেন্স) নিয়ে আসছে, যার খরচ আলাদা।
Vivo X300 Ultra ও Vivo X300 FE ভারতে মে 7 দুপুর বারোটার সময় লঞ্চ হবে। Ultra ভ্যারিয়েন্ট ইক্লিপস ব্ল্যাক ও ভিকট্রি গ্রিন রঙের বিকল্পে বিক্রি হবে। এটি বিশেষ ফটোগ্রাফার কিটের সাথে আসবে, যার মধ্যে বিভিন্ন অ্যাক্সেসরিজ মিলবে। অন্য দিকে, FE মডেলটি লিলাক পার্পেল, ব্ল্যাক, এবং ওলিভ কালার অপশনে উপলব্ধ হবে। উভয় স্মার্টফোনে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড থাকবে।
ভিভো এক্স300 আল্ট্রা চীনে 6.82 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে উপলব্ধ। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে 6,600mAh ব্যাটারি রয়েছে, যার সাথে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এতে 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত।
ভিভো এক্স300 এফই রাশিয়ার মতো ভারতে 6.31 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে বলে আশা করা যায়। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিভাইস ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করে৷ 6,500mAh ব্যাটারি হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে, যার সাথে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
ভিভোর নয়া ফ্ল্যাগশিপ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সিস্টেমটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। এতে সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Forza Horizon 6 Launch: Release Timings, Price, Ratings and Everything You Need to Know
Moto G37 Power, Moto G37 India Launch Date Announced, Key Features Revealed