লঞ্চের আগেই ফাঁস হল Vivo X50 সিরিজের স্পেসিফিকেশন

1 জুন চিনে লঞ্চ হবে Vivo X50 ও Vivo X50 Pro। লঞ্চের আগেই এক ই-কমার্স ওয়েবসাইটে এই দুই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

লঞ্চের আগেই ফাঁস হল Vivo X50 সিরিজের স্পেসিফিকেশন

Photo Credit: JD.com

Vivo X50 Pro

বিজ্ঞাপন

1 জুন চিনে লঞ্চ হবে Vivo X50 ও Vivo X50 Pro। লঞ্চের আগেই এক ই-কমার্স ওয়েবসাইটে এই দুই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে সামনে এসেছে এই দুই ফোনের ছবি। Vivo X50 ও Vivo X50 Pro-তে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনের পিছনে রয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ। যদিও এই দুই ফোনে আলাদা ক্যামেরা দেখা গিয়েছে।

Vivo X50, Vivo X50 Pro স্পেসিফিকেশন

এই দুই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। Vivo X50-তে Qualcomm Snapdragon অক্টা-কোর 1.8 GHz প্রসেসর থাকবে। Geekbench ওয়েভসাইটে এই প্রসেসর সিঙ্গে কোরে 615 ও মাল্টিকোরে 1909 স্কোর করেছে।

Vivo X50-তে একটি 6.56 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এই ফোন 90Hz Super AMOLED ডিসপ্লে দিয়েছে চিনের সংস্থাটি। ফোনের ভিতরে থাকবে Snapdragon 765G চিপসেট। ফোনের পিছনে কোয়াড ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল সেন্সর।

Vivo X50-তে 4,315 mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে 33W ফাস্ট চার্জিং থাকছে। এই ফোনে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক ও হাই-ফাই অডিও চিপ সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »