Vivo Y17 ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। ডিসপ্লের উপরে থাকছে ছোট্ট নচ। Vivo Y17 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।
দুটি রঙে ভারতে পাওয়া যাবে Vivo Y17
কয়েক দিন ধরেই Vivo ফন নিয়ে একাধিক রিপোর্ট সামনে আসছিল। অবশেষে এই ফোন সামনে নিয়ে এল চিনের স্মার্টফোন কোম্পানিটি। নতুন Vivo Y17 ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। ডিসপ্লের উপরে থাকছে ছোট্ট নচ। Vivo Y17 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এর সাথেই ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনের ভিতরে Helio P35 চিপসেট ব্যবহার করেছে Vivo।
নতুন ফোন সামনে আনলেও Y17 ফোনের দাম ঘোষণা করেছি Vivo। ইতিমধ্যেই Vivo ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। একাধিক রঙে পাওয়া যাবে Vivo Y17।
Vivo Y17 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.35 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM আর স্টোরেজ।
Vivo Y17 প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপল ক্যামেরা। Vivo Y17 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সার। Y17 রিয়ার ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আর HDR সাপোর্ট। ফোনের সামনে থাকছে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y17 ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.0, Micro-USB সাথে OTG, GPS, FM রেডিও। ফোনের ভিতরে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি। এই প্রথম কোন Vivo ফোনে এত বড় ব্যাটারি দেখা গেল। 5,000 mAh ব্যাটারির সাথে Vivo Y17 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iOS 27 Update for iPhone Adds Impersonation Risk Detection Feature to Protect You Against Scams