Vivo কোম্পানী লঞ্চ করতে চলেছে একটি নতুন হ্যান্ডসেট Y300 5g

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 নভেম্বর 2024 14:11 IST
হাইলাইট
  • হ্যান্ডসেটটি বিগত বছরে উন্মোচিত Vivo Y200-এর উত্তরসূরী হয়ে আসতে চলেছে
  • ভারতীয় Vivo,নতুন হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে
  • চলতি বছরের সেপ্টেম্বর মাসে Vivo V40 Lite 5g-ফোনটি লঞ্চ করা হয়েছে

Vivo Y300 5G এর পিছনে একটি উল্লম্ব ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে

Photo Credit: Vivo

Vivo ভারতে, Vivo Y300 5G হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। চিনা স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের সোশ্যাল মিডিয়ার পেজে এবং এটির ওয়েবসাইটের মধ্যে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজে তাদের পরবর্তী Y-সিরিজের ফোনগুলি প্রকাশ করেছে।নতুন হ্যান্ডসেটগুলিকে তিনটি রঙের বিকল্পে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে Vivo Y300 ফোনটিতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। হ্হ্যান্ডসেটটি বিগত বছরে উন্মোচিত Vivo Y200 এর উত্তরসূরী হিসেবে আসতে চলেছে। মনে করা হচ্ছে এই হ্যান্ডসেটটি সেপ্টেম্বর মাসে বিশ্বের বাজারে লঞ্চ হওয়া Vivo V40 Lite, যেটি নাম পরিবর্তনের সাথে বাজারে আসতে চলেছে।

একটি X হ্যান্ডেলের মাধ্যমে ভারতীয় Vivo ঘোষণা করেছে যে, Vivo Y300 5G হ্যান্ডসেটটি ভারতে 21 নভেম্বর উন্মোচিত হবে। পোস্টটি অনুযায়ী লঞ্চের অনুষ্ঠানটি দুপুর 12pm টায় শুরু হবে। হ্যান্ডসেটটি কালো,সবুজ এবং সিলভার রঙের বিকল্পে দেখা যাচ্ছে।

কোম্পানি তাদের ওয়েবসাইটে ফোনটির জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি করেছে, যেখানে তারা Vivo Y300 5g ফোনটির ডিজাইন প্রকাশ করেছে। দেখা যাচ্ছে ফোনটির পিছনের অংশে উলম্বভাবে ডুয়াল ক্যামেরা ইউনিট আছে। ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশলাইট গুলি কিছুটা চলতি বছরের শুরুতে ইন্দোনেশিয়াতে লঞ্চ হওয়া, Vivo V40 Lite মতো একইধরনের। এমনকি আসন্ন হ্যান্ডসেটটির রঙের বিকল্পগুলিও Vivo V40 Lite 5g-এর মতো ডাইনামিক ব্ল্যাক এবং টাইটেনিয়াম সিলভারের মতো একই দেখতে।

Vivo V40 Lite 5G-এর দাম এবং স্পেসিফিকেশন:

এইবছর Vivo V40 Lite 5G-ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় এটির 8জিবি+256জিবির দাম ছিল IDR4299,000(প্রায় 23,700টাকা)। এটিতে একটি 6.67ইঞ্চির Full HD+(1080× 2400পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যেটি রিফ্রেশ রেট 120Hz। এটি Snapdragon 4 Gen 2 SoC চিপসেট দ্বারা চালিত। এটিতে 12 জিবি পর্যন্ত LPDDR4X RAM এবং 512 জিবি UFS 2.2 স্টোরেজ যুক্ত করা আছে।

হ্যান্ডসেটটিতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের Sony IMX882-এর প্রধান ক্যামেরা আছে এবং একটি 8 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড শুটার আছে। হ্যান্ডসেটের সামনে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।এটি 80W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5000mAh ব্যাটারী দ্বারা চালিত।

ভারতে আগামী সপ্তাহে কোম্পানীর আসন্ন Vivo Y300 5G হ্যান্ডসেটটিতেও এই একই স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo Y300 5G, Vivo, Vivo Y300 5G Specifications
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  2. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  3. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
  4. Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি
  5. GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
  6. Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
  7. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  8. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  9. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  10. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.