Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে

Vivo Y600 Pro এপ্রিল 27 চীনে 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হবে।

Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে

Photo Credit: Vivo

Vivo Y600 Pro features a massive 10,200mAh battery

হাইলাইট
  • Vivo Y600 সংস্থার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন
  • ভিভোর দাবি এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফুল চার্জে 80 মিনিট লাগবে
  • এটি IP68 + IP69 রেটিংয়ের সাথে আসছে
বিজ্ঞাপন

Vivo Y600 Pro এপ্রিল 27 লঞ্চ হবে। সংস্থা আজ এই নতুন ফোনের আগমনের তারিখ ঘোষণা করেছে। এটি ভিভোর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোন হতে চলেছে, যার ক্যাপাসিটি 10,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh)। Vivo T5 Pro 5G গত সপ্তাহে ভারতে 9,025mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। আপকামিং মডেলে এর থেকেও বেশি পাওয়ার ব্যাকআপ মিলবে। ভিভো হালকা ব্যবহারে 24 ঘন্টার বেশি চলার দাবি করছে। কোম্পানি আরও জানিয়েছে, ব্যাটারি মাত্র 80 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। Vivo Y600 Pro এনার্জি এফিশিয়েন্সির জন্য AI অপ্টিমাইজেশন অফার করবে।

Vivo Y600 Pro স্পেসিফিকেশন, ফিচার্স

ভিভো দাবি করছে, Y600 Pro ভারী ব্যবহারে 12 ঘন্টার বেশি ব্যাকআপ দেবে। এতে সেকেন্ড জেনারেশন সেমি সলিড স্টেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 60 ডিগ্রি তাপমাত্রাতেও সঠিকভাবে কাজ করবে। ব্যাটারি 6 বছর কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কারণে দেড় ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে।

ভিভো ওয়াই600 প্রো জল ও ধুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবে। কারণ এতে IP68 + IP69 স্তরের রেটিং আছে। ডিভাইসটি Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করবে। ফোনে Dimensity 7300e প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা আসলে Dimensity 7100-এর ওভারক্লকড ভার্সন। এটি চাইনিজ মার্কেটে ফ্লোটিং গোল্ড, স্টারি পার্পল, এবং ভাস্ট ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।

ভিভোর নতুন ফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসছে। মেইন সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এতে অ্যাসফেরিক প্রিমিয়াম লেন্স পাওয়া যাবে৷ রিপোর্ট অনুসারে, হ্যান্ডসেটে 6.83 ইঞ্চির OLED ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল) অফার করবে। স্মার্টফোনটি 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হতে পারে।

প্রসঙ্গত, পূর্বসূরী Vivo Y500 Pro গত বছর নভেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। এই ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1600 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস অফার করে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, এর হোল পাঞ্চ কাটআউটের ভিতরে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। 

ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল Samsung HP5 মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। হ্যান্ডসেটটি Dimensity 7400 প্রসেসরে রান করে৷ এটি 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি আছে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 7400
Front Camera 32-megapixel
Rear Camera 200-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2392 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  2. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
  3. Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
  4. Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  5. OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
  6. OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
  7. ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
  8. মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
  9. Poco M8 Power স্মার্টফোনের প্রথম তথ্য ফাঁস, 8,000mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ
  10. Realme Narzo 100x 5G সস্তায় ভারতে 8,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, এক চার্জে 3 দিন চলবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »