Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে

Vivo Y600 Pro স্মার্টফোনের 10,200mAh ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে

Photo Credit: Vivo

Vivo Y600 Pro features a massive 10,200mAh battery

হাইলাইট
  • Vivo Y600 Pro ভিভোর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি পরিচালিত স্মার্টফোন
  • এই ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • এটি Dimensity 7300e চিপসেটের সাথে এসেছে
বিজ্ঞাপন

Vivo Y600 Pro লঞ্চ হয়ে গেল। এটি ভিভোর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোন, যার ক্যাপাসিটি 10,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। ফোনটি ভারতে বিক্রিত 9,025mAh ব্যাটারির Vivo T5 Pro 5G-এর থেকেও বেশিক্ষণ ব্যাকআপ দেবে। Vivo Y600 Pro মডেলে Dimensity 7300e প্রসেসর দেওয়া হয়েছে। হ্যান্ডসেটের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 রেটিং, VC লিকুইড কুলিং সিস্টেম, ইনফ্রারেড ব্লাস্টার, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লেটেস্ট Android 16 OS, 1.5K ডিসপ্লে, ইত্যাদি। চলুন ভিভোর নয়া ফোনের সমস্ত খুঁটিনাটি ও দাম জেনে নেওয়া যাক।

Vivo Y600 Pro স্পেসিফিকেশন

ভিভো ওয়াই600 প্রো-এর 10,200mAh ব্যাটারি সেকেন্ড জেনারেশন সেমি সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করেছে। এটি -20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি তাপমাত্রাতেও সঠিকভাবে কাজ করবে। ব্যাটারি 6 বছর কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কারণে 80 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আবার সংস্থা AI-এর মাধ্যমে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমকে আরও স্মার্ট ও দক্ষ করে তুলেছে।

Vivo Y600 Pro-এর সামনে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.07 বিলিয়ন কালার, 4,320Hz PWM ডিমিং ও 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল) অফার করে। স্ক্রিনের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

ছবি ও ভিডিও তোলার জন্য, ভিভোর নতুন ফোনের পিছনে 50 মেইন ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) আছে। এটি 10x ডিজিটাল জুম এবং 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ভিভোর নয়া স্মার্টফোনে 6 ন্যানোমিটার  ফ্যাব্রিকেশনে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300ই প্রসেসর ও মালি-জি610 জিপিই ব্যবহার করা হয়েছে।।এটি 12 জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত।

Vivo Y600 Pro দাম

Vivo Y600 Pro এখন চীনে লঞ্চ হয়েছে। সেখানে 2,099 ইউয়ান থেকে দাম শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 29,000 টাকার সমান। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। 8 জিবি র‍্যাম + 256 জিবি ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2,299 ইউয়ান (প্রায় 32,000 টাকা) ও 2,599 ইউয়ান (প্রায় 35,900 টাকা)।

হ্যান্ডসেটের টপ 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ কিনতে 2,899 ইউয়ান (প্রায় 40,000 টাকা) খরচ হবে। এটি ভাস্ট ব্লু, ফ্লোটিং গোল্ড, ব্রাইট মুন ব্ল্যাক, ও স্টার ভায়োলেট কালার অপশনে কেনা যাচ্ছে।  ডিভাইসটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

  • KEY SPECS
  • NEWS
Display 6.83-inch
Processor MediaTek Dimensity 7300e
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 10200mAh
OS Android 16
Resolution 1260x2800 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  2. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  3. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  4. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  5. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  6. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  7. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  8. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  9. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »