সস্তা হল এই দুটি Vivo স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 মে 2019 17:50 IST
হাইলাইট
  • Vivo Y91 ফোনের দাম কমে হয়েছে 8,990 টাকা
  • Vivo Y91i ফোনের দাম শুরু হচ্ছে 7,990 টাকা থেকে
  • দুটি ফোনে রয়েছে MediaTek Helio P22 চিপসেট

Vivo Y91 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ

জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y91, মার্চ মাসে লঞ্চ হয়েছিল Vivo Y91i। এই দুটি ফোনের দাম কমালো চিনের কোম্পানিটি। দুটি ফোন 1,000 টাকা সস্তা হয়েছে। Vivo Y91 আর Y91i ফোনে রয়েছে MediaTek Helio P22 চিপসেট। দুটি ফোনে থাকছে ছোট ওয়াটারড্রপ নচ।

ভারতে Vivo Y91 ফোনের দাম কমে হয়েছে 8,990 টাকা। ইতিমধ্যেই অফলাইন স্টোরে এই দামে ফোন বিক্রিউ শুরু হয়েছে। তবে অনলাইনে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুরনো দামেই বিক্রি হয়েছে Vivo Y91। অন্যদিকে Vivo Y91i ফোনের দাম শুরু হচ্ছে 7,990 টাকা থেকে।  এই দামে Y91i ফোনের 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে।  32GB স্টোরেজে Y91i কিনতে 8,490 টাকা খরচ হবে। তবে কবে এই ফোন বিক্রি শুরু হবে জানা যায়নি।

Vivo Y91 স্পেসিফিকেশন

Vivo Y91 ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Vivo Y91 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্তাইমারি ক্যামেরাতী 13MP। সাথে থাকছে 2MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y91 ফোনে থাকছে 4G, Wi-Fi, Bluetooth 5.0, GLONASS, GPS আর Wi-Fi 2.4G। এই ফোনের ভিতরে একটি 4,030 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। Vivo Y91 এর ওজন 163.5 গ্রাম।

Vivo Y91i স্পেসিফিকেশন

Advertisement

Vivo Y91i ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 16GB অথবা 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y91i ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেল। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য Vivo Y91i ফোনে থাকছে 4G, Wi-Fi, Bluetooth 5.0, GLONASS, GPS আর Wi-Fi 2.4G। এই ফোনের ভিতরে একটি 4,030 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.