Vivo Y93 তে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। এর সাথেই থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। আপাতত শুধুমাত্র চিনে এই স্মার্টফোন পাওয়া যাবে।
দুটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Vivo Y93
চিনে আবার নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo। নতুন এই ফোনের নাম Vivo Y93। Vivo Y93 তে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। এর সাথেই থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। আপাতত শুধুমাত্র চিনে এই স্মার্টফোন পাওয়া যাবে। এই ফোন দেখতে অনেকটা Vivo V11 ফোনের মতো।
চিনে Vivo Y93 এর দাম 1,500 ইউয়ান (প্রায় 15,900 টাকা)। আপাতত চিনের Vivo অনলাইন স্টোর থেকে এই স্মার্টফোন কেনা যাচ্ছে। দুটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Vivo Y93।
ডুয়াল সিম Vivo Y93 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y93 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে একটি 8MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y93 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y93 তে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo X Fold 6 Global Launch Nears as European Listing Reveals Price and Specifications
Samsung SmartThings Gets Major Redesign on iPhone With New Home Tab, Routine Insights Feature, and More
Grand Theft Auto 6's Map Is Twice as Large as GTA 5, Features Dynamic Weather System, Says Rockstar Games