বাজেট সেগমেন্টে ঝড় তুলতে ভারতে এল Vivo Y93

ভারতে Vivo Y93 এর দাম 13,990 টাকা। Vivo –র অফিশিয়াল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। দুটি আলাদা রঙে ভারতে এই ফোন লঞ্চ হয়েছে। চিনে Vivo Y93 এর দাম 1,500 ইউয়ান (প্রায় 15,300 টাকা)।

বাজেট সেগমেন্টে ঝড় তুলতে ভারতে এল Vivo Y93

ভারতে Vivo Y93 এর দাম 13,990 টাকা

হাইলাইট
  • এই মাসের শুরুতে চিনে লঞ্চ হয়েছিল Vivo Y93
  • Vivo Y93 এর দাম 13,990 টাকা
  • রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে
বিজ্ঞাপন

নভেম্বর মাসের শুরুতে চিনে লঞ্চ হয়েছিল Vivo Y93। এবার ভারতে লঞ্চ হল এই ফোন। চিনে Vivo Y93 তে Snapdragon 439 চিপসেট থাকলেও ভারতে এই ফোনে থাকতে চলেছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 4GB RAM আর 32GB স্টোরেজ, একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। এতদিন শুধুমাত্র চিনে এই স্মার্টফোন পাওয়া গেলেও এবার ভারতে আসছে Vivo Y93। এই ফোন দেখতে অনেকটা Vivo V11 ফোনের মতো।

ভারতে Vivo Y93 এর দাম

ভারতে Vivo Y93 এর দাম 13,990 টাকা। Vivo –র অফিশিয়াল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। দুটি আলাদা রঙে ভারতে এই ফোন লঞ্চ হয়েছে। চিনে Vivo Y93 এর দাম 1,500 ইউয়ান (প্রায় 15,300 টাকা)।

ভারতে Vivo Y93 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y93 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y93 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y93 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y93 তে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  2. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  3. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  4. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  5. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  6. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  7. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  8. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  9. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  10. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »