সস্তা হল এই Vivo স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 মে 2019 16:16 IST
হাইলাইট
  • নভেম্বর মাসে লঞ্চের সময় Vivo Y95 ফোনের দাম ছিল 16,990 টাকা
  • মার্চ মাসে প্রথম দাম কমে 15,990 টাকায় পাওয়া যাচ্ছিল এই স্মার্টফোন
  • এবার 13,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y95

13,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y95

ভারতে সস্তা হল Vivo Y95। সোমবার Gadgets 360  কে এই খবর জানিয়েছে চিনের কোম্পানিটি। গত বছর নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল Vivo Y95। এই নিয়ে তৃতীয়বার সস্তা হল এই স্মার্টফোন। Vivo Y95 তে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। এর সাথেই থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা।

নভেম্বর মাসে লঞ্চের সময় Vivo Y95 ফোনের দাম ছিল 16,990 টাকা। মার্চ মাসে প্রথম দাম কমে 15,990 টাকায় পাওয়া যাচ্ছিল এই স্মার্টফোন। এপ্রিলে আবার সস্তা হয়ে 14,990 টাকায় বিক্রি শুরু হয়েছিল Y95।

সোমবার আরও 1,000 টাকা সস্তা হয়েছে এই স্মার্টফোন। এবার 13,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y95। এই প্রতিবেদন লেখার সময় Amazon, Flipkart ও Paytm এ 14,990 টাকায় Vivo Y95 বিক্রি হতে দেখা গিয়েছে। তবে অফলাইনে ইতিমধ্যেই নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন।  

Vivo Y95 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y95 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y95 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y95 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y95 তে রয়েছে একটি 20MP ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য Vivo Y95 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y95 তে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.