আগামী সপ্তাহে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসছে Vivo Z5

31 জুলাই চিনে লঞ্চ হবে Vivo Z5। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।

আগামী সপ্তাহে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসছে Vivo Z5

Photo Credit: Weibo

Vivo Z5 -এ থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

হাইলাইট
  • Vivo Z5 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে
  • থাকছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ
  • দুটি রঙে পাওয়া যাবে এই ফোন
বিজ্ঞাপন

31 জুলাই লঞ্চ হবে Vivo Z সিরিজের পরবর্তী স্মার্টফোন Vivo Z5। সোমবার বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পৌঁছাতে শুরু করেছে। আপাতত শুধুমাত্র চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে Vivo। Vivo Z5 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল।

সোমবার চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Vivo অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে 31 জুলাই চিনে লঞ্চ হবে Vivo Z5। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছিল। সেই ছবিতে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। যা থেকে মনে হচ্ছে এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে চলেছে।

vivo Z5  tenaa Vivo

TENAA ওয়েবসাইটে Vivo Z5 ফোনের পিছনে গ্লসি ফিনিশ দেখা গিয়েছিল
ছবি: TENAA

TENAA ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Vivo Z5 ফোনে থাকবে একটি 6.38 ইঞ্চি AMOLED ডিসপ্লে আর 4,420 mAh ব্যাটারি। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা-কোর 2.3 GHz প্রসেসর। সোলানি ও কালো রঙে পাওয়া যাবে Vivo Z5।

6GB আর 8GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Vivo Z5। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য Vivo Z5 এ থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »