মাত্র 59 টাকায় দিনে 1GB ডেটা দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 সেপ্টেম্বর 2019 16:52 IST
হাইলাইট
  • এই প্ল্যানের ভ্যালিডিটি 7 দিন
  • কলিং সুবিধা থাকছে না
  • দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে

নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

সম্প্রতি প্রিপেড গ্রাহকদের জন্য 59 টাকার সাচেট প্ল্যান নিয়ে এসেছে Vodafone। এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। প্ল্যানের ভ্যালিডিটি 7 দিন। Jio -র 52 টাকা প্ল্যানের সামনে প্রতিযোগীতার সম্মুখীন হবে এই প্ল্যান। 59 টাকা রিচার্জে Vodafone প্রিপেড গ্রাহকরা 7 দিন দিনে 1GB ডেটা ব্যবহার করতে পারবেন।

ভারতে Vodafone ওয়েবসাইটে ইতিমধ্যেই 59 টাকার প্রিপেড প্ল্যান দেখা গিয়েছে। তবে এই প্ল্যানের সাথে শুধুমাত্র ডেটা ব্যবহার করা যাবে। কোন কলিং সুবিধা থাকছে না। সাত দিন ভ্যালিডিটির এই প্ল্যানে প্রিপেড গ্রাহকরা দিনে 1GB ডেটা ব্যবহার করতে পারবেন। Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই প্ল্যানের খবর সামনে এসেছে।

Advertisement

Vodafone প্রিপেডে 59 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 7 দিন 

59 টাকা ছাড়াও Vodafone এর একটি 16 টাকার সাচেট প্ল্যান রয়েছে। সেই প্ল্যানেও দিনে 1GB ডেটা ব্যবহার করা যায়। সাথে কোন কলিং সুবিধা নেই। 16 টাকা প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 1 দিন।

একই ধরনের সুবিধা নিয়ে 52 টাকা প্ল্যান লঞ্চ করেছে Jio। জিও 52 টাকা প্ল্যানে মোট 1.05GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটিও 7 দিন। তবে Jio -র 52 টাকা প্ল্যানে গোটা দেশে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। প্রতিদিন 150MB ডেটা ব্যবহার করা যাবে এই প্ল্যানে। দৈনিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যাবে। সাথে থাকছে 70 টি মেসেজ। বেশি ডেটা ব্যবহারের সুবিধা না থাকলেও Jio প্ল্যানে রয়েছে আনলিমিটেড কল করার সুবিধা। অন্যদিকে ডেটা ব্যবহার যদি প্রাথমিক উদ্দেশ্য হয় তবে Vodafone এর 59 টাকা প্ল্যান গ্রাহকের বেশি কাজে লাগবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.