5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 সেপ্টেম্বর 2026 20:12 IST
হাইলাইট
  • Vi গ্রাহকদের জন্য iPhone 18 Pro সিরিজে বিশেষ অফার
  • iPhone 18 Pro বা iPhone 18 Pro Max কিনতে লম্বা লাইন দিতে হবে না
  • Vi স্টোরে 5,000 টাকা জমা দিয়ে বিক্রির প্রথম দিনেই নতুন আইফোন কেনার সুযোগ

Vi customers can get the iPhone 18 Pro series with just Rs 5,000

Photo Credit: Apple

Vodafone Idea গ্রাহকদের জন্য সুখবর। মাত্র 5,000 টাকা দিয়েই হাতে পেয়ে যাবেন iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max। ভারতে শুক্রবার থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হচ্ছে। প্রি-অর্ডার চালু হওয়ার দিন থেকেই ফোনগুলির চাহিদা তুঙ্গে। ফলে সরাসরি কেনা কিছুটা কঠিন হতে পারে। অনেক ক্রেতাই সেলের প্রথম দিনেই আইফোনের নতুন মডেল নিতে চান। তবে নির্দিষ্ট স্টোরেজ ভ্যারিয়েন্ট দ্রুত শেষ হয়ে যাওয়া বা দোকানে স্টক ফুরিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যেতেই পারে। ভোডাফোন আইডিয়া বা এই পরিস্থিতি কিছুটা সহজ করতে উদ্যোগ দিয়েছে। এর জন্য আপনাকে শুধুমাত্র কাছাকাছি Vi স্টোরে যেতে হবে।

Vi গ্রাহকদের জন্য iPhone 18 Pro সিরিজে বিশেষ অফার

ভি জানিয়েছে, তাদের রিটেল স্টোরের মাধ্যমে গ্রাহকরা বিক্রির প্রথম দিনেই লেটেস্ট iPhone 18 Pro সিরিজ কেনার সুযোগ পাবে। আপনি যদি iPhone 18 Pro বা iPhone 18 Pro Max নিতে চান, তাহলে নিকটবর্তী Vi স্টোরে গিয়ে 5,000 টাকা ফোন বুকিং করতে পারবেন। আপাতত শুধু দিল্লি ও মুম্বইয়ে সুবিধাটি পাওয়া যাচ্ছে। অফারটি দেশের অন্য কোনও শহরে চালু করা হয়নি।

ভি স্টোরে 5,000 টাকা জমা দিলেই iPhone 18 Pro সিরিজ বুক হয়ে যাবে। তারপর দোকানে বাকি টাকা মিটিয়ে ফোন পকেটস্থ করার সুযোগ পাওয়া যাবে। ফলে ফোন কেনার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। Vi-এর তরফে অফারটি মুম্বই এবং দিল্লির iPlanet স্টোরেও পাওয়া যাবে।

গ্রাহকরা তাদের পুরনো ডিভাইস Vi Store, iPlanet, ও Maple-এর মাধ্যমে পরিচালিত iVenue স্টোরে এক্সচেঞ্জ করে সেরা দাম পাওয়ার সুযোগ পাবেন। টেলিকম সংস্থার দাবি, অতিরিক্ত 10,000 টাকা এক্সচেঞ্জ বোনাস মিলতে পারে। আগে আসার ভিত্তিতে ফোন বরাদ্দ করা থাকবে।

প্রসঙ্গত, iPhone 18 Pro ভারতে 1,64,900 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 256 জিবি স্টোরেজ আছে৷ ফোনের 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 1,89,000 টাকা, 2,39,900 টাকা, এবং 3,14,900 টাকা রাখা হয়েছে।

Advertisement

অন্য দিকে, iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজ 1,79,900 টাকায় এসেছে। 512 জিবি, 1 টিবি, এবং 2 টিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে 2,04,900, 2,54,900, ও 3,29,900 টাকা। দুটি ফোনই সিলভার, গ্লেসিয়ার, ব্ল্যাক, ও বার্গান্ডি কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vi, Vodafone Idea, iPhone 18 Pro, iPhone 18 Pro Max, Apple
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.