Xiaomi 16 এই বছরের শেষে Snapdragon 8 Elite 2 চিপসেট, 6.31 ইঞ্চি থেকে 6.9 ইঞ্চি ডিসপ্লে, ও শক্তিশালী 7,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে।
Photo Credit: Xiaomi
Xiaomi 15 এর আপগ্রেড হিসাবে আসছে Xiaomi 16
Xiaomi 16 এই বছরের শেষের দিকে আত্মপ্রকাশ করবে। শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্ষেত্রে যে লঞ্চ টাইমলাইন অনুসরণ করে, এ বছরেও তার ব্যতীক্রম হবে না বলে আশা করা যায়। খুব সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই মুক্তি পেতে পারে। এটি Qualcomm 8 Elite 2 প্রসেসর দ্বারা পরিচালিত বিশ্বের অন্যতম প্রথম ফোন হবে বলে অনুমান করা হচ্ছে। সাম্প্রতিক প্রিমিয়াম হ্যান্ডসেটগুলির মতো এতে বিশাল 7,000mAh ব্যাটারি থাকতে পারে। অফিসিয়াল লঞ্চের আগে এখন, Xiaomi 16 এর বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে যা পূর্বে প্রকাশিত তথ্যগুলিকেই সমর্থন করে।
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে, আপকামিং Xiaomi 16 স্মার্টফোনে নূন্যতম 6.3 ইঞ্চি দৈর্ঘ্যের স্ক্রিন ব্যবহার হবে। ডিসপ্লেটি 6.31 ইঞ্চি থেকে 6.9 ইঞ্চির মধ্যে থাকার সম্ভাবনা। আগের একটি সূত্র দাবি করেছিল যে Xiaomi 16 ফোনটিতে 6.32 ইঞ্চি স্ক্রিন থাকবে। Xiaomi 16 এর ডিসপ্লে বর্তমান Xiaomi 15 মডেলের চেয়ে বড় না হলেও, কোম্পানি হ্যান্ডসেটটিকে অনেক পাওয়ারফুল ব্যাটারি দিয়ে সজ্জিত করবে বলে জানা গিয়েছে।
চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo তে ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট অনুসারে, Xiaomi 16 বিশাল 7,000mAh ব্যাটারি অফার করবে। আর এখন এমনিতেই শাওমি, ভিভো, ও ওপ্পোর মতো চীনা কোম্পানিরা তাদের হ্যান্ডসেটে 6,000mAh বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া অভ্যাসে পরিণত করে ফেলেছে। তবে এটা এখনও স্পষ্ট নয় যে Xiaomi 16 তার পূর্বসূরীর চেয়ে মোটা হবে কিনা, যাতে আরও বড় ব্যাটারি সামঞ্জস্য করা যায়।
কোম্পানি আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা না করলেও, Xiaomi 16 সেপ্টেম্বরের মধ্যে রিলিজ হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। ঘটনাচক্রে, একই সময়ে Qualcomm এর সেকেন্ড জেনারেশন Snapdragon 8 Elite প্রসেসর অর্থাৎ 8 Elite 2 আত্মপ্রকাশ করবে। Xiaomi এই চিপের প্রথম স্মার্টফোন হিসাবে বাজারে আসতে পারে।
Xiaomi 16 বিদ্যমান Xiaomi 15 ফ্ল্যাগশিপের তুলনায় বেশ কিছু আপগ্রেড অফার করতে পারে। উল্লেখ্য, এই ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120hz রিফ্রেশ রেট ও Dolby Vision সাপোর্ট সহ 6.36-ইঞ্চি LTPO AMOLED স্ক্রিন, Android 15 নির্ভর HyperOS 2 সফটওয়্যার, Snapdragon 8 Elite চিপ, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 90W ওয়ার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 5,240mAh ব্যাটারি রয়েছে। আসন্ন Xiaomi 16 সম্পর্কে আরও তথ্য শীঘ্রই অনলাইনে প্রকাশিত হবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
BGMI Redeem Codes for September 17: How to Get Frilly Ribbon Backpack and Other Free Rewards
Vivo X500 Pro, Vivo X500 Pro Max to Debut With MediaTek Dimensity 9600 Pro SoC