Xiaomi 17 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 100W চার্জিং, দুর্ধর্ষ প্রসেসর রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 মার্চ 2026 12:13 IST
হাইলাইট
  • Xiaomi 17 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত
  • এটি Lecia-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে ভারতে এসেছে
  • ফোনে 6,330mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে

Xiaomi 17 is equipped with a Leica-tuned 50-megapixel triple rear camera system

Photo Credit: Xiaomi

Xiaomi 17 Series ভারতে লঞ্চ হয়েছে। চাইনিজ টেক জায়ান্টটি দু'টি নতুন ফ্ল্যাগশিপ ফোন দেশের বাজারে এনেছে। Xiaomi 17 মডেলের সাথে Xiaomi 17 Ultra এসেছে। উভয় ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা হাই-পারফরম্যান্সের জন্য পরিচিত। এই প্রতিবেদনে স্ট্যান্ডার্ড Xiaomi 17 ফোনের দাম ও খুঁটিনাটি তুলে ধরা হল। শাওমির নতুন হ্যান্ডসেটে Leica Summilux লেন্স রয়েছে৷ এটি তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, শক্তিশালী 6,330mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সুপারফাস্ট 100W ওয়্যার্ড চার্জিং, 3D আইসলুপ কুলিং সিস্টেম, NFC, ও Dolby Atmos সাউন্ডের মতো বৈশিষ্ট্য অফার করে। 

Xiaomi 17 ক্যামেরা ও ডিসপ্লে

শাওমি 17 তিনটি ব্যাক ক্যামেরা পেয়েছে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2.6x অপটিক্যাল জুমের সাথে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশনের সাথে 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। আর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

শাওমির নতুন ফোনের সামনে 6.3 ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লে আছে৷ এটি HDR10+, 3,500 নিট পিক ব্রাইটনেস, 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, এবং ডলবি ভিশন অফার করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। 

Xiaomi 17 প্রসেসর, ব্যাটারি, অন্যান্য ফিচার্স

Xiaomi 17 ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে। চিপটি 12 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 6,330mAh ব্যাটারি রয়েছে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 22.5W রিভার্স ওয়্যার্ড, ও 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। 

ফোনটি IP68 স্তরের জল ও ধুলোরোধী ফ্রেমের সঙ্গে এসেছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টলড আছে। নতুন কাস্টম সফটওয়্যারে AI রাইটিং, AI স্পিচ রিকগনিশন, AI ইন্টারপ্রেটর, AI সার্চ, এবং AI ডাইনামিক ওয়ালপেপারের মতো টুলস অর্ন্তভুক্ত আছে।।

Xiaomi 17 দাম

Xiaomi 17 মডেলের 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 89,999 টাকা ও 99,999 টাকা রেখেছে কোম্পানি। এটি Amazon, শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং অন্যান্য রিটেল স্টোরে মার্চ 13 থেকে সেল হবে। ফোনটি কালো, নীল, ও সবুজ রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant 12-bit LTPO AMOLED display
  • Impressive still cameras and video recording
  • Perfectly usable 8K video recording
  • Good battery life
  • 100W fast wired charging
  • 50W wireless charging (using proprietary dock)
  • Bad
  • Average ultrawide camera
  • AI tools need some polish
  • Poor ultrawide video recording
  • Preinstalled third-party app
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6330mAh
OS Android 16
Resolution 2,656x1,220 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  2. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  3. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  4. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  5. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  6. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  7. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  8. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  9. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  10. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.