Xiaomi 17 Specifications

Xiaomi 17 Specifications - ख़बरें

  • Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
    Xiaomi 18 Pro সিরিজ বুধবার চীনে লঞ্চ হল। এই লাইনআপে Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max অর্ন্তভুক্ত আছে। শাওমির দুই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পূর্বসূরী Xiaomi 17 Pro সিরিজের মতো নতুন ফোনগুলির ব্যাক প্যানেলে রিয়ার ডিসপ্লে আছে। ফোন দুটিতে প্রাইভেসি ডিসপ্লে ফিচার যুক্ত করা হয়েছে। প্রযুক্তিটির সুবিধা হল ব্যবহারকারী সোজাসুজি ফোনের স্ক্রিনে সব কিছু দেখতে পাবে। কিন্তু সেখানে ঠিক কী চলছে, তা আশপাশে কেউ বুঝতে পারবে না। Xiaomi 18 Pro লাইনআপের ফোনে 8,500mAh পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 6 সিরিজের পাওয়ারফুল প্রসেসর, ও 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
    Redmi Note 17 Pro Max 5G হল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির স্মার্টফোন। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 50MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, ও Snapdragon 6 Gen 5 প্রসেসর আছে। রেডমি তাদের নতুন মডেলে IP66 + IP68 রেটিং, Dolby Atmos অডিও, ও NFC ফিচার রেখেছে।
  • 3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
    Redmi Note 17 5G এখন ভারতের বাজারে কেনার জন্য উপলব্ধ। আজ বুধবার বিক্রি শুরু হয়েছে। এটি 27,999 টাকায় লঞ্চ হয়েছে,যা 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা। তবে ICICI এবং SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 24,999 ও 27,999 টাকায় নেমে আসবে। আবার UPI-এর মাধ্যমে পেমেন্ট করলেও 1,500 টাকা ছাড় পাওয়া যাবে।
  • Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
    Redmi 17 5G একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে লঞ্চ হয়েছে। এটি 6,300mAh ব্যাটারি, Unisoc T8300 প্রসেসর, Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যারের সঙ্গে এসেছে। ফোনে TÜV-এর ট্রিপল আই কেয়ার প্রোটেকশন সার্টিফিকেশন, 13MP মেইন ক্যামেরা, ও 8MP সেলফি ক্যামেরা আছে।
  • Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
    Redmi Note 17 5G ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। লঞ্চ অফারে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 21,999 টাকায় নেমে আসবে। ফোনে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Snapdragon 4 Gen 4 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ভেপার চেম্বার কুলিং, ও IP65 রেটিং আছে।
  • ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
    Redmi Note 17 5G নিয়ে যাবতীয় জল্পনার অবসান। রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন আগামী আগস্ট 6 ভারতে লঞ্চ হচ্ছে। নতুন ফোনের ব্যাটারি এবং ডিসপ্লে কেমন হবে, সেটাও প্রকাশ করেছে তারা। ফোনের চীনা ভ্যারিয়েন্টের মতো ভারতীয় মডেলেও একই ডিজাইন দেখা গিয়েছে।
  • Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
    Redmi Note 17-এর ভারতীয় ভার্সন সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে। এক টিপস্টারের দাবি, Redmi Note 17-এর দাম 30,000 টাকার বেশি থেকে শুরু হতে পারে। বেস ভ্যারিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ থাকতে পারে। এটি 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে ভারতে আসবে। সামনে ও পিছনে যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি 8,000mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 4 প্রসেসর, LPDDR4X র‍্যাম, ও UFS 2.2 স্টোরেজ ব্যবহার করবে।
  • Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
    Redmi Note 17 সিরিজ চীনে লঞ্চ হল। Redmi Note 17-এর দাম 1,299 ইউয়ান (প্রায় 18,400 টাকা) থেকে শুরু, যেখানে Redmi Note 17 Pro-এর স্টার্টিং প্রাইস 1,599 ইউয়ান (প্রায় 22,690 টাকা)। স্ট্যান্ডার্ড মডেলটি রেডমির প্রথম ফোন যা 7 ইঞ্চি OLED ডিসপ্লে পেয়েছে। এটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। অন্য দিকে, Redmi Note 17 Pro আরও বড় 9,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। ফোনগুলি Dolby Atmos সাপোর্ট, 8MP সেলফি ক্যামেরা, 22.5W রিভার্স চার্জিং, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পাওয়া যাবে।
  • Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
    রেডমি নোট 17 একটি 7 ইঞ্চি OLED স্ক্রিন পেয়েছে, যা সংস্থার স্মার্টফোনের ইতিহাসে সবচেয়ে বড় ডিসপ্লে। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1200 নিট পর্যন্ত গ্লোবাল পিক ব্রাইটনেস সাপোর্ট থাকবে। চোখের আরাম নিশ্চিত করতে ফোনটিতে শাওমির আই প্রোটেকশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে পাওয়ারফুল 8,000mAh ব্যাটারি রয়েছে, যা এই দামের ফোনে সচরাচর দেখা যায় না।
  • Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে
    Xiaomi 18 Pro Max ল্যাটারাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটির বা LOFIC প্রযুক্তির সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাবে। প্রযুক্তিটির মূল কাজ হল চমৎকার ডাইনামিক রেঞ্জ প্রদান। এটি ছবিতে আলো ও ছায়ার ভারসাম্য রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। ছবিতে অতিরিক্ত উজ্জ্বল ও অন্ধকার অংশ একসাথে নিখুঁতভাবে ফুটে ওঠে। এতে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরাও থাকবে, যা ম্যাক্রো ফটোগ্রাফিও সমর্থন করবে। এটি 3x অপটিক্যাল জুম অফার করবে বলে শোনা যাচ্ছে।
  • Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
    Xiaomi 17 Max চীনে 4,799 ইউয়ানে (প্রায় 68,000 টাকা) লঞ্চ হয়েছে। ফোনটি 200 মেগাপিক্সেল Leica ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, কোল্ড পাম্প কুলিং সিস্টেম, 8,000mAh ব্যাটারি, স্টেরিও ডুয়াল স্পিকার, IP68 রেটিং, 100W ফাস্ট চার্জি, এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে।
  • Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
    Xiaomi 17 Max মে 21 চীনে লঞ্চ হচ্ছে। স্মার্টফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 6.9 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, 200 মেগাপিক্সেল ক্যামেরা, এবং 8,000mAh ব্যাটারির সাথে আসছে। এটি Xiaomi 17 সিরিজের পঞ্চম মডেল হবে৷ শাওমি আরও ঘোষণা করেছে, একই দিনে Xiaomi Band 10 Pro ও তাদের প্রথম ক্লিপ-অন ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস প্রকাশ্যে আসবে।
  • Xiaomi 17T সিরিজ 100W ফাস্ট চার্জিং, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হবে, ছবি ও স্পেকস প্রকাশ্যে
    Xiaomi 17T ও Xiaomi 17T Pro-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ডিজাইনের দিক থেকে ফোনগুলি প্রায় সেম। মূল পার্থক্য লুকিয়ে সাইজ এবং বিল্ড মেটেরিয়ালে। শাওমির আসন্ন দুই ফোনে ফ্ল্যাগশিপ Dimensity প্রসেসর, 100W ফাস্ট চার্জিং (Pro), ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, AMOLED ডিসপ্লে, এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।
  • Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
    রেডমি নোট 17 প্রো ম্যাক্স একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আসতে পারে। সেকেন্ডারি ক্যামেরায় 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর দেখা যেতে পারে। স্মার্টফোনের সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মিলতে পারে। Redmi Note 17 Pro Max-এর চাইনিজ ভ্যারিয়েন্টে 10,000mAh+ ব্যাটারি থাকতে পারে। লাইনআপটি প্রথমে চীনে লঞ্চ হবে। Note 17 সিরিজের ফোন 2026 সালের শেষে বা 2027 সালের শুরুতে ভারত ও গ্লোবাল মার্কেটে আসতে পারে।
  • নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি
    Xiaomi 17 Ultra ভারতে 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হচ্ছে। দাম 1,39,999 টাকা। অ্যামাজনে অ্যাক্সিস ও কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI অপশনে কিনলে 10,000 টাকা ডিসকাউন্ট মিলবে। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফুল পেমেন্ট করলে 8,000 টাকা ছাড় মিলবে। এছাড়াও, এটি অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে কিনলে 4,199 টাকা ক্যাশব্যাক পাবে ক্রেতারা।

Xiaomi 17 Specifications - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »