Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 মে 2026 12:07 IST
হাইলাইট
  • Xiaomi 17 Max মডেলে Leica-টিউনড 200MP ক্যামেরা থাকছে
  • এটি বিশাল 8,000mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • Xiaomi 17 Max ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করবে

Xiaomi 17 Max features a Leica-tuned 200-megapixel primary rear camera

Photo Credit: Xiaomi

Xiaomi 17 Max অপেক্ষার অবসান ঘটিয়ে এই সপ্তাহে লঞ্চ হচ্ছে। শাওমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন মে 21 লঞ্চ করার কথা জানিয়েছে। স্মার্টফোনটি পাওয়ারফুল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 6.9 ইঞ্চির বড় ফ্ল্যাট ডিসপ্লে, এবং বিশাল 8,000mAh ব্যাটারির সাথে আসছে। এটি Xiaomi 17 সিরিজের পঞ্চম মডেল হবে৷ এই সিরিজের অধীনে Xiaomi 17 (স্ট্যান্ডার্ড), Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max, ও Xiaomi 17 Ultra গত বছর চীনে রিলিজ হয়েছে। সংস্থা আরও ঘোষণা করেছে, Xiaomi 17 Max ছাড়াও একই দিনে Xiaomi Band 10 Pro এবং তাদের প্রথম ক্লিপ-অন ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস প্রকাশ্যে আসবে।

Xiaomi 17 Max স্পেসিফিকেশন ও ফিচার

শাওমির তিন নতুন ডিভাইস চীনে আগামী বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় আত্মপ্রকাশ করবে। এদের মধ্যে নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রে শাওমি 17 ম্যাক্স। ফোনটির ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এটি ব্র্যান্ডের প্রথম ফোন যা 1/1.4 ইঞ্চি আকারের সেন্সরের সঙ্গে Leica-টিউনড 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করছে। এমন উচ্চ রেজোলিউশন ক্যামেরা ডিজিটাল জুমিংয়ের সময় ছবির ডিটেল বজায় রাখতে সাহায্য করবে।

Advertisement

শাওমি 17 ম্যাক্স মডেলের পিছনের প্যানেলে অন্য দুই ক্যামেরা হল 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসের 6.9 ইঞ্চি ডিসপ্লের চারপাশে স্লিম বেজেল দেখা যাবে।

Xiaomi 17 Max-এর ডিসপ্লে একটি নতুন আরজিবি সাব-পিক্সেল লেআউট ও নতুন রেড লুমিনাস পদার্থ ব্যবহার করেছে। কোম্পানি একে সুপার পিক্সেল ডিসপ্লে নামে ডাকছে। কারণ এটি 2K রেজোলিউশন স্ক্রিনের মতো উচ্চ ক্ল্যারিটি প্রদান করবে, কিন্তু একটি সাধারণ 1.5K ডিসপ্লের থেকে কম শক্তি খরচ করবে। অর্থাৎ, চার্জ বেশি অপচয় করবে না।

রিপোর্টে 120 হার্টজ LTPO রিফ্রেশ রেট ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এটি Xiaomi 17 সিরিজের অন্য চার ফোনের মতো ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করবে, যা LPDDR45x র‍্যাম এবং UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।

Advertisement

জল্পনা শোনা যাচ্ছে, শাওমির আসন্ন প্রিমিয়াম ফোনের অভ্যন্তরীণ লেআউট সম্পুর্ণ নতুনভাবে ডিজাইন হয়েছে। যার ফলে ভারী মাল্টিটাস্কিং এবং গেম খেলার সময় হিট ম্যানেজমেন্ট সিস্টেম দক্ষতার সঙ্গে ভিতরের তাপ কমাতে সাহায্য করবে। হ্যান্ডসেটের 8,000mAh ক্যাপাসিটির ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনটি বর্তমানে চীনে অগ্রিম অর্ডার করা যাচ্ছে। তবে এটি ভারতে লঞ্চ হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.