Xiaomi 17 Max ব্র্যান্ডের প্রথম ফোন যা 1/1.4 ইঞ্চি সেন্সরের সঙ্গে 200 মেগাপিক্সেল Leica ক্যামেরা পেয়েছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Max features a Leica-tuned 200-megapixel primary rear camera
Xiaomi 17 Max অপেক্ষার অবসান ঘটিয়ে এই সপ্তাহে লঞ্চ হচ্ছে। শাওমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন মে 21 লঞ্চ করার কথা জানিয়েছে। স্মার্টফোনটি পাওয়ারফুল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 6.9 ইঞ্চির বড় ফ্ল্যাট ডিসপ্লে, এবং বিশাল 8,000mAh ব্যাটারির সাথে আসছে। এটি Xiaomi 17 সিরিজের পঞ্চম মডেল হবে৷ এই সিরিজের অধীনে Xiaomi 17 (স্ট্যান্ডার্ড), Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max, ও Xiaomi 17 Ultra গত বছর চীনে রিলিজ হয়েছে। সংস্থা আরও ঘোষণা করেছে, Xiaomi 17 Max ছাড়াও একই দিনে Xiaomi Band 10 Pro এবং তাদের প্রথম ক্লিপ-অন ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস প্রকাশ্যে আসবে।
শাওমির তিন নতুন ডিভাইস চীনে আগামী বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় আত্মপ্রকাশ করবে। এদের মধ্যে নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রে শাওমি 17 ম্যাক্স। ফোনটির ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এটি ব্র্যান্ডের প্রথম ফোন যা 1/1.4 ইঞ্চি আকারের সেন্সরের সঙ্গে Leica-টিউনড 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করছে। এমন উচ্চ রেজোলিউশন ক্যামেরা ডিজিটাল জুমিংয়ের সময় ছবির ডিটেল বজায় রাখতে সাহায্য করবে।
শাওমি 17 ম্যাক্স মডেলের পিছনের প্যানেলে অন্য দুই ক্যামেরা হল 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসের 6.9 ইঞ্চি ডিসপ্লের চারপাশে স্লিম বেজেল দেখা যাবে।
Xiaomi 17 Max-এর ডিসপ্লে একটি নতুন আরজিবি সাব-পিক্সেল লেআউট ও নতুন রেড লুমিনাস পদার্থ ব্যবহার করেছে। কোম্পানি একে সুপার পিক্সেল ডিসপ্লে নামে ডাকছে। কারণ এটি 2K রেজোলিউশন স্ক্রিনের মতো উচ্চ ক্ল্যারিটি প্রদান করবে, কিন্তু একটি সাধারণ 1.5K ডিসপ্লের থেকে কম শক্তি খরচ করবে। অর্থাৎ, চার্জ বেশি অপচয় করবে না।
রিপোর্টে 120 হার্টজ LTPO রিফ্রেশ রেট ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এটি Xiaomi 17 সিরিজের অন্য চার ফোনের মতো ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করবে, যা LPDDR45x র্যাম এবং UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।
জল্পনা শোনা যাচ্ছে, শাওমির আসন্ন প্রিমিয়াম ফোনের অভ্যন্তরীণ লেআউট সম্পুর্ণ নতুনভাবে ডিজাইন হয়েছে। যার ফলে ভারী মাল্টিটাস্কিং এবং গেম খেলার সময় হিট ম্যানেজমেন্ট সিস্টেম দক্ষতার সঙ্গে ভিতরের তাপ কমাতে সাহায্য করবে। হ্যান্ডসেটের 8,000mAh ক্যাপাসিটির ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনটি বর্তমানে চীনে অগ্রিম অর্ডার করা যাচ্ছে। তবে এটি ভারতে লঞ্চ হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
GTA 6 Reportedly Crashing and Blocking Story Progress for Some PS5 Users; Rockstar Releases Update
Samsung Galaxy Fit 4 Price Leaked Ahead of Launch, Could Cost More Than Predecessor
OnePlus 17 Tipped to Feature Wide-Screen With High Refresh Rate