Xiaomi 17 Max-এর পিছনে 200 মেগাপিক্সেল Leica ক্যামেরা আছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Max features a Leica-tuned triple rear camera system
Xiaomi 17 Max আজ চীনে লঞ্চ হয়েছে। একে টেক জায়ান্টটির সবচেয়ে উন্নত নন-আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোন বলা যেতে পারে। Xiaomi 17 লাইনআপের অন্য চার মডেলের মতো এতেও অত্যাধুধিক Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার হয়েছে, যা হাই পারফরম্যান্সের জন্য পরিচিত। Xiaomi 17 Max মডেলের ফিচার্সের মধ্যে রয়েছে Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, কোল্ড পাম্প কুলিং সিস্টেম, স্টেরিও ডুয়াল স্পিকার, ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ, IP68 রেটিং, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জি সাপোর্ট, ইত্যাদি। May 2026 ইভেন্টে এই ফোনের পাশাপাশি, Xiaomi Band Pro, Xiaomi Ear Clip TWS, এবং YU7 GT ইলেকট্রিক গাড়ি উন্মোচিত হয়েছে।।
শাওমি 17 ম্যাক্স ফোনের সামনে 6.82 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা একটি নতুন আরজিবি সাব-পিক্সেল লেআউট ও নতুন রেড লুমিনাস পদার্থ ব্যবহার করে তৈরি হয়েছে। কোম্পানি একে সুপার পিক্সেল ডিসপ্লে নামে অভিহিত করছে। কারণ এটি 2K রেজোলিউশন স্ক্রিনের মতো উচ্চ ক্ল্যারিটি প্রদান করবে, কিন্তু একটি সাধারণ 1.5K ডিসপ্লের চেয়েও কম চার্জ খাবে।
শাওমির নতুন ফোনের স্ক্রিনে 1-120 হার্টজ রিফ্রেশ রেট, Dragon Crystal Glass প্রোটেকশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং HDR10+ সাপোর্ট পাওয়া যাবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Xiaomi 17 Max স্মার্টফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচারের সঙ্গে 200 মেগাপিক্সেল Samsung HP5 ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল জুম) আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, হ্যান্ডসেটের সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
শাওমির এই ফোনে 8,000mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা 50W ওয়্যারলেস ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা আছে। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম ও সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে এসেছে।
চীনে Xiaomi 17 Max মডেলের বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,799 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 68,000 টাকার সমান। ফোনটির 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 5,099 ইউয়ান (প্রায় 72,000 টাকা), 5,399 ইউয়ান (প্রায় 76,000 টাকা), ও 5,799 ইউয়ান (প্রায় 82,000 টাকা) রাখা হয়েছে৷ এটি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity