Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর পর ভারতে আসবে Xiaomi 17T, লঞ্চ নিয়ে বড় আপডেট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 মার্চ 2026 12:46 IST
হাইলাইট
  • Xiaomi 17T-এর সাথে Xiaomi 17T Pro ভারতে আসতে পারে
  • Xiaomi 17T Pro মডেলে 8,500mAh ব্যাটারি থাকতে পারে
  • স্ট্যান্ডার্ড Xiaomi 17T মডেলে Dimensty 8400 চিপ দেখা যেতে পারে

Xiaomi 17T could be powered by a MediaTek Dimensity 8500 chipset

Photo Credit: Xiaomi

Xiaomi 17 ও Xiaomi 17 Ultra গত মাসের শেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই দুই ফ্ল্যাগশিপ ফোন মার্চের 11 তারিখ ভারতে রিলিজ হওয়ার কথা গ্লোবাল লঞ্চের দিন ঘোষণা করেছে শাওমি। আবার Xiaomi 17 সিরিজের অধীনে আরও একটি প্রিমিয়াম ফোন এ দেশে আনার পরিকল্পনা করছে চাইনিজ টেক জায়ান্টটি, যার অফিসিয়াল নাম Xiaomi 17T হবে বলে জানা গিয়েছে। এটি MediaTek Dimensity 8000 সিরিজের একটি হাই-পারফরম্যান্স চিপসেটে রান করবে, যেখানে Xiaomi 17 ও Xiaomi 17 Ultra মডেলে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখন একটি সূত্র আসন্ন Xiaomi 17T-এর লঞ্চ টাইমলাইন ফাঁস করেছে।।

Xiaomi 17T ভারতে কবে লঞ্চ হবে?

টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে Xiaomi 17T মডেলের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গিয়েছে। টিপস্টার দাবি করেছেন, স্মার্টফোনটি এপ্রিলের শেষে কিংবা মে মাসের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে। যদিও শাওমি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে আগের একটি রিপোর্টে বলা হয়েছিল, Xiaomi 17T সিরিজের অধীনে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro বাজারে আসতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুসারে, শাওমি 17টি সিরিজে Leica অপটিক্সের সাথে তিনটি ব্যাক ক্যামেরা ও একটি সেলফি ক্যামেরা দেওয়া হবে। বেস এবং প্রো মডেল যথাক্রমে ডাইমেনসিটি 8500 ও ডাইমেনসিটি 9500 চিপসেটে রান করতে পারে। শাওমি 17টি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি পেতে পারে। 

অন্য দিকে, শাওমি 17টি প্রো ভ্যারিয়েন্ট আরও শক্তিশালী 8,000mAh ব্যাটারি অফার করতে পারে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি 1.5K ডিসপ্লে, 165 হার্টজ রিফ্রেশ রেট, মেটাল ফ্রেম, ও বিল্ট-ইন কুলিং ফ্যানের মতো ফিচার অফার করবে বলে আশা করা হচ্ছে। 

প্রসঙ্গত, পূর্বসূরী Xiaomi 15TXiaomi 15T Pro গত বছর সেপ্টেম্বরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। স্ট্যান্ডার্ড মডেলে Dimensty 8400 Ultra প্রসেসর রয়েছে, যেখানে Pro ভার্সনে Dimensity 9400+ চিপসেট বর্তমান। উভয় মডেলে ডলবি ভিশন, 3,200 নিট পিক ব্রাইটনেস, কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন, এবং HDR10+ সাপোর্টযুক্ত 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

শাওমি 15টি সিরিজ Leica লেন্সযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। পিছনে PDAF ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাথে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান। ফোনগুলির সামনেও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। প্রো ভার্সনের ব্যাক ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,001mAh ব্যাটারি সহ Realme Narzo Power 5G ভারতে লঞ্চ হল, চার্জের চিন্তা থেকে চিরতরে মুক্তি
  2. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর পর ভারতে আসবে Xiaomi 17T, লঞ্চ নিয়ে বড় আপডেট
  3. MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
  4. Vivo X300 FE অবশেষে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং রয়েছে
  5. 100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা
  6. Tecno Pop X জলের দরে বাজারে এল, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল ও মেসেজ
  7. Apple লঞ্চ করল দুর্ধর্ষ MacBook Air M5 ল্যাপটপ, 32GB র‍্যাম ও 4TB SSD স্টোরেজ আছে, দাম জেনে নিন
  8. 4000 টাকা সস্তা হয়ে গেল 32MP সেলফি ক্যামেরা ও 5500mAh ব্যাটারির এই দুর্দান্ত Motorola স্মার্টফোন
  9. iPhone 17e: দোলের আগে অ্যাপলের বড় চমক, সস্তায় নয়া আইফোন লঞ্চ হল ভারতে
  10. 7200mAh ব্যাটারি ও ফাস্টেস্ট 5G প্রসেসর সহ iQOO Z11x ভারতে মার্চ 12 লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.