Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 জুন 2026 14:33 IST
হাইলাইট
  • Xiaomi 17T ট্রিপল Leica রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত
  • এটি 67W ফাস্ট চার্জিং ও VC কুলিং সিস্টেমের সঙ্গে এসেছে
  • Xiaomi 17T ফোনে Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে

Xiaomi 17T is equipped with a dedicated 5x periscope telephoto camera

Photo Credit: Xiaomi

Xiaomi 17T অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (জুন 4) ভারতে লঞ্চ হল। Xiaomi T সিরিজের ফোন চার বছরের বেশি সময় পর দেশের বাজারে পা রাখল। এই সিরিজের অধীনে মূলত সাব-ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়। Xiaomi 17T মডেলের ক্ষেত্রেও তার ব্যতীক্রম হয়নি। অসাধারণ Leica ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ডেডিকেটেড 5x পেরিস্কোপ টেলিফটো লেন্স শাওমির নতুন স্মার্টফোনের অন্যতম আকর্ষণ। এটি 120x AI Ultra জুম, 67W ফাস্ট চার্জিং, 3D IceLoop ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও IP68 ওয়াটার প্রোটেকশন রেটিংয়ের সঙ্গে এসেছে। এছাড়াও, Dolby Atmos সাপোর্ট, ইনফ্রারেড ব্লাস্টার, NFC, ও Leica Summilux ইমেজিং সিস্টেম আছে।

Xiaomi 17T দাম

Xiaomi 17T মডেলের দাম ভারতে 59,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ মিলবে। 64,999 টাকা দামের টপ ভ্যারিয়েন্টে 12 জিবি র‍্যাম ও 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। তবে লঞ্চ অফারে 5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়ার ফলে দুই ভার্সনের দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকায় নেমে আসবে।

শাওমির নতুন প্রিমিয়াম ফোন ভায়োলেট, ব্ল্যাক, ও ব্লু কালার অপশনে উপলব্ধ। সেল জুন 10 থেকে শুরু হচ্ছে৷ এটি শাওমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, এবং শাওমির অফলাইন রিটেল স্টোরে উপলব্ধ হবে।

Xiaomi 17T  ফিচার্স, স্পেসিফিকেশন

শাওমি 17টি দুর্দান্ত ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও Light Hunter 800 সেন্সরের সঙ্গে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5x অপটিক্যাল জুম ও 120x ডিজিটাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকছে। প্রতিটি ক্যামেরা 60fps-এ 4K HDR10+ ভিডিও রেকর্ড করতে সক্ষম।

সেলফি ও ভিডিও কলের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরাও 4K ভিডিও শুট করতে সক্ষম। Xiaomi 17T-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও ডলভি ভিশন সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।

পারফরম্যান্স নিয়ে বললে, Xiaomi 17T মডেলে চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এটি ARM Mali-G720 GPU, LPDDR5x র‍্যাম, এবং UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 67W হাইপারচার্জ ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 8500 Ultra
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1268x2756 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  2. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  4. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  5. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  6. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  7. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
  8. Redmi Note 17 সিরিজ 10,000mAh+ ব্যাটারির সাথে আসছে, লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে
  9. Motorola Edge 2026 অসাধারণ 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত জেনে নিন
  10. Vivo Y500 লিস্টেড হল Bluetooth SIG ডেটাবেসে, 8,200mAh ব্যাটারি-সহ শীঘ্রই গ্লোবাল লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.