Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Xiaomi 17T মডেলের দাম 59,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। ফোনটির অন্যতম আকর্ষণ হল Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ডেডিকেটেড 5x পেরিস্কোপ টেলিফটো লেন্স। এটি 120x AI Ultra জুম, 67W ফাস্ট চার্জিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও IP68 রেটিংয়ের সঙ্গে এসেছে। এছাড়াও, Dimensity 8500 Ultra চিপ, Dolby Atmos, ইনফ্রারেড ব্লাস্টার, 6,500mAh ব্যাটারি, এবং NFC আছে।