কবে লঞ্চ হবে Xiaomi –র নতুন গেমিং ফোন?

গেম খেলার সময় Black Shark Helo ফোনের প্রসেসারকে ঠান্ডা রাখতে এই ফোনে দুটি পাইপের মাধ্যমে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে। Black Shark Helo ফোনের প্রধান আকর্ষন 10GB RAM, 6.01 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট।

কবে লঞ্চ হবে Xiaomi –র নতুন গেমিং ফোন?

9 নভেম্বর বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে Xiaomi Black Shark Helo

হাইলাইট
  • সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Xiaomi Black Shark Helo
  • 9 নভেম্বর বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে এই গেমিং ফোন
  • চিনে Black Shark Helo ফোনের দাম শুরু হচ্ছে 3199 ইউয়ান থেকে
বিজ্ঞাপন

সম্প্রতি চিনে নতুন গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi –র সাব ব্র্যান্ড Black Shark। নতুন এই গেমিং ফোনের নাম Black Shark Helo। এবার বিশ্ব বাজারে লঞ্চ হবে এই গেমিং ফোন। আগামী 9 নভেম্বর বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে Black Shark Helo। প্রসঙ্গত এই বছর এপ্রিল মাসে বাজারে এসেছিল প্রথম Black Shark গেমিং ফোন। অক্টোবরে লঞ্চ হয়েছে আরো একটি গেমিং ফোন Razer Phone 2। তার ঠিক পরেই লঞ্চ হল Black Shark Helo। আগের থেকে বড় ডিসপ্লে ও তিনটি আলাদা RAM ভেরিয়েন্টে পাওয়া যাব এই স্মার্টফোন। আপাতত শুধুমাত্র চিনে বিক্রি হবে এই ফোন। চিনের বাইরে Black Shark Helo লঞ্চ প্রসঙ্গে কোন মন্তব্য করেনি Xiaomi।

গেম খেলার সময় Black Shark Helo ফোনের প্রসেসারকে ঠান্ডা রাখতে এই ফোনে দুটি পাইপের মাধ্যমে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে। এছাড়াও ভালো কানেক্টিভিটর জন্য এই ফোনে থাকছে অতিরিক্ত অ্যান্টেনা। Black Shark Helo ফোনের প্রধান আকর্ষন 10GB RAM, 6.01 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট। Black Shark Helo ফোনের সাথেই একটি গেম কন্ট্রোলার লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। নতুন এই কন্তড়োলারের নাম Black Shark Biplane Handle। 6GB RAM ও 8GB RAM ভেরিয়েন্টের Black Shark Helo ফোনের সাথে শুধুমাত্র বাঁ দিকের কন্ট্রোলার দেওয়া হলেও 10GB RAM ভেরিয়েন্ট কিনলে দুই দিকের কন্ট্রোলার ফোনের সাথে পাবেন গ্রাহকরা।

Black Shark Helo এর দাম

6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টের Black Shark Helo কিনতে খরচ হবে 3199 ইউয়ান (প্রায় 34,100 টাকা)। 8GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,499 ইউয়ান (প্রায় 37,000 টাকা)। আর হাই এন্ড 10GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্টের Black Shark Helo কিনতে খরচ হবে 4199 ইউয়ান (প্রায় 44,500 টাকা)।

Black Shark Helo স্পেসিফিকেশান

ডুয়াল সিম Black Shark Helo তে রয়েছে একটি 6.01 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোন ভিতরে থাকবে একটি Snapdragon 845 চিপসেট, 10GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Black Shark Helo তে রয়েছে 12MP+20MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi 802.11a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS, AGPS, Glonass, aptX আর aptX HD সাপোর্ট। ফোনের ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। Black Shark Helo ফোনের ওজন 190 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »