ভারতে নতুন একটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2018 10:58 IST
হাইলাইট
  • এক রিপোর্টে জানা গিয়েছে শিঘ্রই ভারতে একটি প্রিমিয়াম ফোন লঞ্চ করবে Xiaomi
  • এই ফোনের ছদ্মনাম ‘Beryllium’
  • নতুন ব্র্যান্ড 'POCOPHONE' এর অধীনে এই ফোন লঞ্চ হতে পারে

Xiaomi Mi 8

ভারতে Qualcomm Snapdragon 845 চিপসেট ব্যবহার করে একটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে Xiaomi। ইতিমধ্যেই কোম্পানির Mi 8, Mi 8 Explorer Edition, Mi Mix 2S এবং Black Shark ফোনগুলিতে এই ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার হয়। ভারতে এই চারটি ফোনের একটিও লঞ্চ করেনি চিনের কোম্পানিটি। এক রিপোর্টে জানা গিয়েছে শিঘ্রই ভারতে একটি প্রিমিয়াম ফোন লঞ্চ করবে Xiaomi। এই ফোনের ছদ্মনাম ‘Beryllium’।

‘Beryllium’ ছদ্মনামের এই ফোনের প্রথম ফার্মওয়্যার মার্চ মাসে পাওয়া গিয়েছিল। XDA ফোরামের ডেভেলপার FunkyHuawei প্রথম এই ফাইল খুঁজে পান। এই ফার্মওয়্যর ফাইলে 'Beryllium' ও 'Beryllium_global' নামের দুটি ফাইল পাওয়া যায়।

এই রিপোর্টে জানানো হয়েছে এই ফাইলে ক্যামেরা অ্যাপ এর কোডিং এ দুই বার ‘India’ কথাটি লেখা হয়েছে। এছাড়াও এই কোডিং এ একবার 'isIndiaBeautyFilter' আর একবার 'dualcamera_india' শব্দদুটি ব্যবহার হয়েছে।

এই 'Beryllium' স্মার্টফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon 845 চিপসেট আর Android 8.1 Oreo বেসড MIUI অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 18:9 ডিসপ্লে। ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এছাড়াও ফোনের ভিতরে একটি 4000 mAh ব্যাটারি থাকবে। এর সাথেই থাকবে NFC, ডুয়াল ক্যামেরা সেট আপ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

যদিও এই ফোনের আসল না, দাম ও কবে থেকে এই ফোন পাওয়া যাবে সেই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। রিপোর্টে জানানো হয়েছে নতুন ব্র্যান্ড 'POCOPHONE' এর অধীনে এই ফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি স্ল্যাশলিকস এ এক রিপোর্টে নতুন এই ব্র্যান্ডের অস্তিত্বের কথা জানানো হয়েছিল।

Advertisement

XDA Developers জানিয়েছে মার্চ মাসে এই ফার্মওয়্যার ফাইলগুলি পরীক্ষা করা হয়েছিল। পরে MIUI 10 লঞ্চের পরে এই ফাইলে কিছু পরিবর্তন আসতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.