108MP ক্যামেরা নিয়ে আসছে Mi 10; 65W ফাস্ট চার্জ সহ লঞ্চ হবে Mi 10 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 জানুয়ারী 2020 11:55 IST
হাইলাইট
  • 11 ফেব্রুয়ারি চিনে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro
  • Mi 10 Pro ফোনে 65W ফাস্ট সাপোর্ট থাকবে
  • Mi 10 ফোনে থাকমে 108 মেগাপিক্সেল ক্যামেরা

11 ফেব্রুয়ারি চিনে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro

Photo Credit: Weibo

11 ফেব্রুয়ারি চিনে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro। সম্প্রতি Mi 10 সিরিজ সম্পর্কে একাধিক নতুন ফিচার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে Mi 10 Pro ফোনের চার্জারের ছবি সামনে এসেছে। সেখানে জানা গিয়েছে Mi 10 Pro ফোনে 65W ফাস্ট সাপোর্ট থাকবে। অন্যদিকে Mi 10 ফোনে থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা।

Mi 10 ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট। এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকছে। Samsung Galaxy S20 সিরিজের ফোনেও একই সেন্সর ব্যবহার হবে। গত বছর Xiaomi-র সাথে হাত মিলিয়ে 108MP ISOCELL Bright HMX সেন্সর তৈরি করেছিল Samsung।

Advertisement

 Mi 10 Pro ফোনে 65W ফাস্ট সাপোর্ট থাকবে

ছবি: Weibo

অন্যদিকে Mi 10 Pro ফোনে থাকছে 65W ফাস্ট চার্জিং। সম্প্রতি এই ফোনের চার্জারের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যদিও Mi 10 ফোনে থাকছে 45W ফাস্ট চার্জিং। এই দুই ফোনেই থাকবে 5G সাপোর্ট।

Advertisement

সম্প্রতি Mi 10 ফোনের ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। ছবিতে এই ফোনে কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। কার্ভড ডিসপ্লের বাঁ দিকে উপর থাকছে হোল-পাঞ্চ। সামনে থেকে এই ফোন দেখতে Galaxy S10 এর মতো। লঞ্চের সময় Mi 10 ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে MIUI 11.0.2 স্কিন চলতে পারে।

ছবিতে Mi 10 ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। সাথে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনে থাকছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ। ফোনের পিছনের প্যানেলে কোম্পানির লোগো থাকবে।

যদিও এখনও Mi 10 ফোনের স্পেসিফিকেশন নিয়ে মুখ খোলেনি Xiaomi। তবে বেজিংয়ের কোম্পানিটি জানিয়েছে এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে।

Advertisement

Mi 10 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Mi 10 ফোনে একটি 6.5 ইঞ্চি 90Hz রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 865 চিপসেট। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় Sony IMX686 সেন্সর থাকবে। সাথে থাকবে 20 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 40W ফাস্ট চার্জ, 30W ওয়্যারলেস চার্জ আর 10W রিভার্স চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Very good performance
  • Fast wireless charging
  • Good camera performance
  • Vivid 90Hz display
  • Speedy face recognition
  • Bad
  • Fingerprint unlock isn’t quick
  • Gets hot easily
  • No IP rating
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4780mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel + 12-megapixel + 20-megapixel
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi 10, Mi 10 Pro, Xiaomi Mi 10, Xiaomi Mi 10 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  2. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  3. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  4. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  5. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  6. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  7. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  8. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  9. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  10. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.