দুর্দান্ত ক্যামেরা সহ আসছে Mi A3

এবার লঞ্চ হতে চলেছে Mi A3 আর Mi A3 Lite। প্রকাশিত টিজারে জানানো হয়েছে Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়া পরবর্তী Xiaomiফোনে থাকছে Google Assistant সাপোর্ট। দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনে থাকছে বিশেষ ক্যামেরা।

দুর্দান্ত ক্যামেরা সহ আসছে Mi A3

Mi A3 ফোনে থাকতে পারে 48 মেগাপিক্সেল ক্যামেরা

হাইলাইট
  • Mi A সিরিজের আধীনে Android One স্মার্টফোন লঞ্চ করে Xiaomi
  • দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনে থাকছে বিশেষ ক্যামেরা
  • এবার লঞ্চ হতে চলেছে Mi A3 আর Mi A3 Lite
বিজ্ঞাপন

শিঘ্রই নতুন Android One সিরিজ স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। সম্প্রতি এই ফোনের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। Mi A সিরিজের আধীনে Android One স্মার্টফোন লঞ্চ করে Xiaomi। গত কয়েক বছরে এই সিরিজে লঞ্চ হয়েছে Mi A1, Mi A2 আর Mi A2 Lite ফোনগুলি। এবার লঞ্চ হতে চলেছে Mi A3 আর Mi A3 Lite। প্রকাশিত টিজারে জানানো হয়েছে Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়া পরবর্তী Xiaomiফোনে থাকছে Google Assistant সাপোর্ট। দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনে থাকছে বিশেষ ক্যামেরা।

সম্প্রতি ট্যুইটারে নতুন এই ফোনের টিজার প্রকাশ করেছে। সেখানে ‘Mi A সিরিজ' কথার উল্লেখ হয়েছে। যা থেকে মনে করা হচ্ছে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। প্রসঙ্গত গত বছরেও Mi A2 আর Mi A2 Lite লঞ্চ করেছিল Xiaomi।

সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Mi CC9 আর Mi CC9e। এই দুই ফোনেও ক্যামেরায় বিশেষ নজর দেওয়া হয়েছিল। একাধিক রিপোর্টে জানানো হয়েছে নাম বদলে Mi A3 আর Mi A3 Lite নামে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। চিনে Mi CC9 আর Mi CC9e ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI স্কিন চললেও Mi A3 আর Mi A3 Lite ফোনে চলবে স্টক অ্যানড্রয়েড।

Xiaomi Mi CC9 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI 10 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Xiaomi Mi CC9 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

mi a3 leaks Mi A3

Mi CC9 এর মতোই Mi A3 ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ
ছবি: WinFuture

Xiaomi Mi CC9 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার। Xiaomi Mi CC9 এর ওজন 179 গ্রাম।

Xiaomi Mi CC9e ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে। এই ফোনে রয়েছে Snapdragon 665চিপসেট, 6GB পর্যন্ত RAM  আর 128GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনে NFC সাপোর্ট থাকছে না। তবে থাকছে একই 4,030 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জিং। Xiaomi Mi CC9e এর ওজন 173.8 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  2. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  3. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  4. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  5. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  6. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  7. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  8. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  9. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  10. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »