সস্তা হল Mi A3; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 জানুয়ারী 2020 16:12 IST
হাইলাইট
  • Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে
  • ফেব্রুয়ারি মাসে এই ফোনে আসছে Android 10
  • Amazon.in, Flipkart ও Mi.com থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে

Mi A3 ফোনে থাকছে Snapdragon 665 চিপসেট

2019 সালের অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Mi A3। এতদিন 12,999 টাকা দামে এই ফোন কেনা যাচ্ছিল। এবার 1,000 টাকা সস্তা হল এই স্মার্টফোন। বৃহস্পতিবার থেকে 11,999 টাকা দামে কেনা যাবে Xiaomi-র Android One সিরিজের লেটেস্ট স্মার্টফোন। ইতিমধ্যেই Amazon.in, Flipkart ও Mi.com থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভারতে Xaiomi প্রধান মনু কুমার জৈন টুইট্যরে Mi A3 ফোনের দাম কমার খবর প্রকাশ করেছেন। 4GB + 64GB স্টোরেজে Mi A3 ফোনের নতুন দাম 11,999 টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 14,999 টাকা খরচ হবে। সঙ্গে থাকছে নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার। নীল, সাদা ও ধুসর রঙে পাওয়া যাবে Mi A3।

Advertisement

1,000 টাকা সস্তা হয়েছে Mi.a3 

Mi A3 স্পেসিফিকেশন

Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।

আরও পড়ুন:

Advertisement

Mi A3 রিভিউ: এটাই সেরা Android One স্মার্টফোন?

শীঘ্রই Mi A3 ফোনে আসছে Android 10

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good cameras
  • Premium build quality
  • Excellent battery life
  • Smooth performance
  • Bad
  • Low-resolution display
  • Hybrid dual-SIM slot
  • Camera is slow to focus at times
  • Aggressive HDR
 
KEY SPECS
Display 6.08-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4030mAh
OS Android 9.0
Resolution 720x1560 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.